Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিউইয়র্কে মধ্যরাতে প্রদীপ মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: December 14, 2012 | 10:43 PM

মোহাম্মদ সাঈদ : একাত্তর সালে পাকি¯ত্মানি হানাদার বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছরের মতো এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এর ৭৩ স্ট্রিটের খাবার বাড়ি সংলগ্ন আঙিনায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি ছাড়াও ছিল মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি নির্ভর পেইন্টিংস প্রদর্শনী।

কনকনে শীতের মাঝেও বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে ১৪ ডিসেম্বর রাত ১২:০১ মিনিটে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নিউজার্সীর প্লেইনসবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন নবী। এসময় তিনি বলেন, ১৯৭১সালে বুদ্ধিজীবি হত্যাকারী ও মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের দ্রুত শা¯িত্ম প্রদান করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মিনহাজ আহমেদ শাম্মু। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার ঘোষনা পত্র পাঠ করেন মিথুন আহমেদ।মধ্যরাতে প্রদীপ হাতে সম্মিলিতভাবে মিছিল করে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রদীপ প্রজ্জ্বলন ও মিছিলে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,ড.প্রদীপ রঞ্জন কর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী,রতন বড়-য়া,ডা: মাসুদুল হাসান,জিনাত নবী,মুক্তিযোদ্ধা খোরশিদ আনোয়ার বাবলু,মোহাম্মদ আলী সিদ্দিকী,ইমদাদুর রহমান চৌধুরী,হাজী এনাম, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া,শাহিন আজমল,ফাহিম রেজা নুর,হেলাল মাহমুদ,তৈয়বুর রহমান টনি,জসিম উদ্দীন মিঠু,লুৎফুল কবীর,কাজী আজিজুল হক খোকন,মো: সোলায়মান আলী,লুৎফুন্নাহার লতা,জলি কর প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV