Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিনেটর জন কেরী

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: December 16, 2012 | 11:22 AM

কাউসার মুমিন, নিউ ইয়র্ক : অবশেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে প্রেসিডেন্ট ওবামার মনোনয়ন পাচ্ছেন সিনেটর জন কেরী। ওবামার দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর জন কেরীর মনোনয়নের বিষয়টি এখন একেবারেই নিশ্চিত এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, বলে সিনেট কমিটি অন ফরেন রিলেশনস এর ম্যাজরিটি লিডার অফিসের একটি সুত্র এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন । ডেমোক্রেট সংখ্যাগরিষ্ট বর্তমান সিনেটের কনফার্মেশন হিয়ারিং এ সিনেটর জন কেরীর নিশ্চিত জিতে আসার সম্ভাবনা থাকায় নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে সিনেটর জন কেরির দায়িত্ব পালনের বিষয়টি এখন সুনিশ্চিত। তাছাড়া রিপাবলিকান দলীয় গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সিনেটর ইতোমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর কেরিকে স্বাগত জানিয়েছেন, যা সিনেট হিয়ারিং এ জন কেরির দ্রুত মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিষয়টি হোয়াইট হাউস এখনও নিশ্চিত করেনি। কিন্তু এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্রের অফিস থেকে নিশ্চিত ভাবে কিছু না জানানো হলেও বিষয়টি নাকচ করা হয়নি। এদিকে এবিসি নিউজের হোয়াইট হাউস টিমের একটি সুত্র জানিয়েছে, ডিফেন্স সেক্রেটারি পদে প্রাক্তন রিপাবলিকান সিনেটর চ্যাক হ্যাগেল, এবং পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) পদে সিনেটর জন কেরীর মনোনয়নের বিষযে প্রেসিডেন্ট ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর সঙ্গে পরামর্শ করেছেন এবং এ দুটো পদের মনোয়ন চূড়ান্ত করেছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। এমনকি এ দুটো পদে পেন্টাগন ও হোয়াইট হাউস এর প্রয়োজনীয়  ভেটিং প্রক্রিয়া ও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে হোয়াইট হাউস এর পক্ষে এখনি মনোনয়নের বিষয়টি আনুষ্টানিক ভাবে জানানো সম্ভব হচ্ছে না। পাকস্থলির ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে অসুস্থ এবং নিজ বাসভবনে চিকিৎসাধীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পুরোপুরি সেরে না উঠা পর্যন্ত এ ঘোষণা বিলম্বিত হবে বলে ধারণা করা যাচ্ছে। এ ছাড়া অন্যান্য কেবিনেট পোস্ট গুলোর মনোনয়ন এখনো চূড়ান্ত না হওয়ায় এবং সাম্প্রতিক স্যান্ডি হুক এলেমেন্টারি স্কুল এর শুটিং ট্রাজেডির পর দেশব্যাপী সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে নতুন কেবিনেট এর বিভিন্ন পদের মনোনয়ন গুলোর আনুষ্ঠানিক ঘোষণা আরও কয়েক সপ্তাহ পিছিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সুত্র গুলো জানিয়েছে।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV