মোটা ও গরিব বানাচ্ছে ফেসবুক!

অনলাইন ডেস্ক : ফেসবুক প্রোফাইল আপডেট বা নতুন কোনো ছবি ফেসবুকে দেওয়ার আগে আরেকবার ভাবনার প্রয়োজন পড়তে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীদের পকেটের অর্থ খোয়ানো ও শরীরের চর্বি জমানোর জন্যও ফেসবুক দায়ী হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট অতিরিক্ত ব্যবহারের ফলে কিছু মানুষের ক্ষেত্রে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যেতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক কেইথ উইলকস ও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষক অ্যান্ড্রু স্টিফেন এ প্রসঙ্গে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের বেশ কিছু ইতিবাচক দিক আছে। এটা মানুষের মনে ভালো কিছু করার স্পৃহা জাগিয়ে তোলে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে নিজের সক্ষমতার বোধ তৈরি হয়। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সাময়িক এ স্পৃহা আচরণের ওপর প্রভাব ফেলতে শুরু করে। সাময়িক স্পৃহা পরবর্তীকালে আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয়, যা পরে অনেক নেতিবাচক আচরণ তৈরি করে। গবেষকেরা জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে, ফেসবুক ব্যবহারের সময় ব্যবহারকারীরা নানা রসনাবিলাস নিয়ে ব্যস্ত থাকে। তারা যে বেশি খাচ্ছে, তা খেয়াল থাকে না। ফলে শরীরে মেদ জমতে শুরু করে। আবার তাদের আর্থিক সমস্যা প্রকট হয়ে উঠতে পারে, ধারদেনার পরিমাণ বেড়ে যায়। ‘কনজ্যুমার রিসার্চ’ সাময়িকীতে এ গবেষণাপত্র প্রকাশিত হবে। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে তরুণদের অবশ্যই আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests