এ ধরনের হত্যাযজ্ঞ সহ্য করা হবে না : মার্কিন শিশুদের রক্ষায় প্রেসিডেন্ট ওবামার অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের কানেটিকাটে স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় বিচলিত মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, দেশের শিশুদের রক্ষায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই আরও অনেক কিছু করতে হবে। তিনি বলেছেন, শিশুদের রক্ষায় যথেষ্ট কাজ করেনি যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটিকে অবশ্যই আরও কাজ করতে হবে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে অর্থাত্ শুিশুদের রক্ষায় প্রেসিডেন্টের দফতরের যতটুকু ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা হবে বলে তিনি মার্কিনিদের আশ্বস্ত করেন। রোববার কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউটাউনের অধিবাসীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় ওবামা তার অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন করবেন তা পরিষ্কার করেননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরও কঠোর করার বিষয়টি আলোচনায় জোরাল হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন সমাজে অস্ত্র খুবই সহজ পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এ ধরনের হত্যাযজ্ঞ আর সহ্য করব না। এর অবশ্যই অবসান ঘটাতে হবে। এবং তা করতে গেলে আমাদের পরিবর্তন হতে হবে। কানেকটিকাটের নিউটাউনে শোকার্ত অভিভাবকদের সভায় ভাষণ দেয়ার সময় বারাক ওবামা আরও বলেন, গোটা জাতি এ ঘটনায় শোকাহত। তিনি বলেন, আমি একটি ব্যাপারে আপনাদের আশ্বস্ত করতে পারি, এই দুঃখের দিনে আপনারা একা নন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যুক্তরাষ্ট্রে বন্দুধারীর গুলিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বিপণিবিতানসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ এই প্রাণহানির ঘটনার মাত্র দু’দিন আগে গত ১২ ডিসেম্বর অরেগন রাজ্যের একটি বিপণিবিতানে গুলি চালিয়ে দু’জনকে হত্যা করে এক বন্দুকধারী। তারপর আত্মহত্যা করে ওই ঘাতক। এর আগে গুলি চালিয়ে কয়েকটি হত্যার ঘটনা তুলে ধরা হলো হলো : ২০১২ সালের ৫ আগস্ট : সাবেক সেনা কর্মকর্তা ওয়েড মাইকেল পেজ উইসকনসিনের একটি শিখ মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। এর মধ্যে একজন নারীও ছিলেন। ওই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়। হত্যাযজ্ঞ চালানোর পর আত্মহত্যা করেন ওয়েড। ২০১২ সালের ২০ জুলাই : কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়। ২০১১ সালের ৮ জানুয়ারি : অ্যারিজোনার একটি মুদি দোকানের বাইরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়। এ সময় যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য গ্যাব্রিয়েলে গিফোর্ডসসহ ১৩ জন আহত হন। এই হতাহতের ঘটনায় অভিযুক্ত জ্যারেড লি লাফনার সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন। ২০০৯ সালের ৫ নভেম্বর : টেক্সাসের ফোর্টহুডে একটি সেনা প্রস্তুতি কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিতে ১৩ জন নিহত এবং ২৪ জনের বেশি আহত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর সাইকিয়াটিস্ট মেজর নিদাল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের ১০ মার্চ : আলবামা অঙ্গরাজ্যে মাইকেল ম্যাকলেন্ডন (২৮) নামের এক যুবক গুলি চালিয়ে মা ও চার আত্মীয়সহ ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করে। ২০০৭ সালের ১৬ এপ্রিল : সেউং-হুই চো (২৩) নামের এক যুবক ভার্জিনিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটে গুলিবর্ষণ করে ৩২ জনকে হত্যার পর আত্মহত্যা করেন। ১৯৯৯ সালের ২০ এপ্রিল : দুই তরুণ কলোরাডোর একটি স্কুলের লাইব্রেরিতে ঢুকে গুলি চালিয়ে ১২ সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা করে। ১৯৯১ সালের ১৬ অক্টোবর : এদিন টেক্সাকের কিলিনে একটি ক্যাফেটেরিয়ায় গুলিবর্ষণ করে ২৩ জনকে হত্যার পর আত্মহত্যা করেন জর্জ হেনার্ড নামের এক ব্যক্তি। ১৯৯০ সালের ১৮ জুন : ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দফতরে ঢুকে ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করে বন্দুকধারী। এ ঘটনায় অন্য চারজন আহত হয়।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








