Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নতুন ‘পৃথিবী’র সন্ধান?

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: December 19, 2012 | 3:45 PM

দেখতে অনেকটা ‘পৃথিবী’র মতোই। কিন্তু সেখানেও কি রয়েছে প্রাণের উপস্থিতি? বিজ্ঞানীরা বলছেন, প্রাণের উপস্থিতি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডল ‘তাউ সেটি’তে রয়েছে পাঁচটি গ্রহ। এই পাঁচটি গ্রহের একটিতে প্রাণের উপস্থিতি থাকতে পারে। পৃথিবী থেকে প্রায় ১২ আলোকবর্ষ দূরে এর অবস্থান। পৃথিবীর চেয়ে আকারে প্রায় পাঁচ গুণ বড় হলেও প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনাময় অঞ্চলের মধ্যে এটিই সর্বকনিষ্ঠ গ্রহ। এ বিষয়ে কাজ করছেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চিলি এবং যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। ১৯৯৫ সালের পর থেকে এখন পর্যন্ত পৃথিবীর চারপাশে থাকা নক্ষত্রগুলোর মধ্যে প্রায় ৮০০-এর মতো গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে কোনোটিই হুবহু পৃথিবীর মতো নয়। কিন্তু এবারের সন্ধান পাওয়া গ্রহের তাপমাত্রা খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। তাই তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV