Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ও বাংলাদেশ উইম্যানস এসোসিয়েশন এর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বিজয় উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: December 19, 2012 | 4:52 PM

ইউএসএনিউজ অনলাইন, নিউইর্য়ক : মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১ বছর পূর্তিতে নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ও ব্রঙ্কস বাংলাদেশ উইম্যানস এসোসিয়েশন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের কর্মকর্তারা ছাড়াও সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের স্যানডি হোক এলিম্যান্টারি স্কুলের ২৬ জন ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষক এর অকাল মৃত্যুতে এবং বাংলাদেশের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সময়ের দাবি। যুদ্ধাপরাধীদের বিচার না হলে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে না। তাই অবিলম্ভে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। পরে বাপার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় শিল্লীরা এতে সঙ্গীত পেিবশন করেন। বিজয় উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালী অংশ নেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV