Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মাটির ১৮ তলা নিচে পার্টি!

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: December 21, 2012 | 12:38 AM

স্নায়ুযুদ্ধকালে এই বাঙ্কার তৈরি করা হয়েছিল সম্ভাব্য মার্কিন পারমাণবিক হামলার ভয়াবহ পরিস্থিতি থেকে সোভিয়েত নেতাদের রক্ষার জন্য। বাঙ্কার-৪২ নামে পরিচিত এই ভূ-অভ্যন্তরস্থ বিশাল কেবিনটি বর্তমানে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহার হচ্ছে। ২০০৬ সাল থেকে এটি একটি জাদুঘর হিসেবে পরিচালনা করা হচ্ছে। সেন্ট্রাল মস্কোয় ক্রেমলিনের কাছেই ভূ-পৃষ্ঠের ৫৬ মিটার গভীরে (১৮৪ ফুট) অসংখ্য লাল রঙের অ্যালার্মবাতি সমৃদ্ধ এই বাঙ্কারে একত্রে ৩০০ জনের পার্টি করার মতো সুবিধা রয়েছে। বাঙ্কারটিকে মায়ান বা মায়াদের কথিত ভবিষ্যদ্বাণী মোতাবেক আজ ২১ ডিসেম্বরের ‘পৃথিবী ধ্বংসের’ দিনটিতে নিরাপদে থাকার আশ্রয়স্থল হিসেবে দাবি করছে সংশ্লিষ্টরা। শুধু দাবিই নয়, মওকামত এ সূত্রে কিছুটা নগদ আয়ের সুযোগও হাতছাড়া করতে চাইছে না তারা। এজন্য ওই বাঙ্কারে এক জম্পেশ পার্টির আয়োজন করেছে তারা যাতে জনপ্রতি টিকিটের দাম ধরা হয়েছে ১০০০ ডলার। এ প্রসঙ্গে আলেক্সি পাবলোভস্কি নামে মস্কোর এক ট্যুর গাইড বলেন, জটিল-সঙ্কটপূর্ণ ওই দিনটি সর্বোচ্চ নিরাপত্তা আর আরাম-আয়েশে কাটাতে পারলে অনেকের জন্যই তা হবে বেশ স্বস্তিকর। পাবলোভস্কি আরও বলেন, তবে বাঙ্কার-৪২ এর ভেতরে পার্টি আয়োজনের আইডিয়াটা এসেছে দর্শকদের কাছ থেকে। তিনি বলেন, কেয়ামতের মতো বিষয়ের ওপর আমাদের হাত নেই। তবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য বেশ ভালোমতই প্রস্তুতি নিয়েছি। ব্যাপক আকর্ষণ সমৃদ্ধ ওই পার্টি শুরু হবে ২০ ডিসেম্বর মধ্যরাত থেকে। চলবে পরবর্তী (কেয়ামতের!) পুরোটা দিন। বাঙ্কারটি আকারে বিশাল আর এখানে সবকিছুই এমনভাবে সাজানো-গোছানো যে লোকজন নিজেদের বেশ নিরাপদ বোধ করবে। এটি উষ্ণ ও আরামদায়ক আর একই সঙ্গে স্বস্তিপূর্ণ স্থান যেটা শুধু একদিন বসবাসের জন্য নয়, এটি পুরোপুরি একটি যুদ্ধকাল এমনকি পৃথিবীর বিনাশকাল পর্যন্ত সময়ের জন্য নিরাপদ আবাস হতে পারে—বুধবার বাঙ্কার-৪২ ভ্রমণকারী ছাত্রী আনা এ মন্তব্য করেন। ১৯৫৬ সালে নির্মিত বাঙ্কার-৪২-এর ওই পার্টির সুযোগ-সুবিধাদি সম্পর্কে পাবলোভস্কি বলেন, সেখানে কার্টুন দেখার সুবিধাসহ শিশুদের জন্য আলাদা স্থান থাকবে, বড়দের জন্য থাকবে সিনেমা, বিশ্বের বিলোপ সম্পর্কিত আলোচনা এবং মিউজিয়াম পরিদর্শন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের বাঙ্কার থেকে প্রচারিত সরাসরি সচিত্র প্রতিবেদন প্রদর্শনের ব্যবস্থা থাকবে। যথাসময়ে বাঙ্কারে প্রবেশের পর ২১ ডিসেম্বরের অতিথিদের লিফটে করে নিমেষেই নিয়ে যাওয়া হবে ১৮ তলা নিচের অসংখ্য কক্ষ সমৃদ্ধ বাঙ্কার-৪২ এর গোলকধাঁধাপূর্ণ এলাকায়। সেখানে অবতরণের পরপরই উচ্চশব্দের লাউডস্পিকারে তাদের স্বাগত জানানো হবে স্নায়ুযুদ্ধকালীন সতর্কবাণী দিয়ে, সবার দৃষ্টি আকর্ষণ করছি! সবার দৃষ্টি আকর্ষণ করছি! শত্রু আমাদের ওপর পরমাণু বোমা হামলা করেছে। এদিকে, দুনিয়ার অন্যান্য দেশের বিভিন্ন পর্যটক আবাসস্থলগুলোও ২১ ডিসেম্বরকে সামনে রেখে শঙ্কিত মানুষজনকে তাদের আতিথ্য নেয়ার আহ্বান জানিয়েছেন। যেমন সার্বিয়ার রটাঞ্জ পার্বত্যাঞ্চলের একটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ তাদের ভবনটিকে ‘২১ ডিসেম্বরের প্রলয়’ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থান বলে প্রচার করে সেই বিশেষ দিনটির জন্য গ্রাহক টানছে। তারা বলছে, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের অতি প্রাকৃতিক ক্ষমতা রয়েছে ওই পার্বত্যাঞ্চলের। সূত্র : বাংলানিউজ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV