Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যাত্রীর সাথে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশীসহ ৫৯ ট্যাক্সি ড্রাইভার গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: October 2, 2010 | 1:23 AM

 এনা: যাত্রিদের হীরা-স্বর্ণালংকার এবং নগদ অর্থ ফিরিয়ে দিয়ে সুনাম অর্জনকারী বাংলাদেশী ইয়েলো ট্যাক্সি ড্রাইভারদের মুখে চুনকালি মেখে দিল যাত্রির সাথে প্রতারণামূলক আচরণ করে।গত সপ্তাহে মিটার ঘুরিয়ে হাজার হাজার ডলার প্রতদারণার ঘটনায় গ্রেফতারকৃত ৫৯ জনের মধ্যে অন্তত: ৯ জনই বাংলাদেশী। এর ফলে নিউইয়র্ক সিটিতে বাংলাদেশীদের ইমেজ আরেক দফা হুমকির মুখে পড়লো। পুলিশ সূত্রে জানা গেছে, এসব ড্রাইভাররা যাত্রির সাথে প্রতিনিয়ত প্রতারণা করে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। ট্যাক্সিতে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করার মাধ্যমে এহেন প্রতারণার হদিস উদঘাটিত হয়। ২০০৮ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত এহেন প্রতারণার ঘটনা ঘটিয়েছেন অন্তত: ২ হাজার ট্যাক্সি ড্রাইভার। উল্লেখ্য যে, নিউইয়র্ক সিটিতে দিন ও রাতের শিফটে মোট ৪৮ হাজার ড্রাইভার রয়েছেন। এর ২৫% এরও বেশী হলেন বাংলাদেশী। আরো উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে কয়েক মিলিয়ন ডলারের হীরাসহ নগদ অর্থ যাত্রিকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশী কয়েকজন ড্রাইভার বেশ সুনাম অর্জন করেছিলেন। কিন্তু গুটিকতক অসৎ ড্রাইভারের কারণে এহেন পরিস্খিতি সৃষ্টি হওয়ায় ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে প্রতারকদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ