Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পৃথিবী ধ্বংসের নতুন গুজব!

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: December 24, 2012 | 1:26 AM

লাতিন আমেরিকার মায়া সভ্যতার ক্যালেন্ডারকে কেন্দ্র করে ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে বলে গুজব ছড়ানো হয়েছিল। সেই রেশ কাটতে না-কাটতে আবার পৃথিবী ধ্বংসের তারিখ ঘোষণা করা হয়েছে। দ্য সোর্ড অব গড ব্রাদারহুড নামের একটি সম্প্রদায়ের অনুসারীরা বলছেন, ২০১৭ সালের ১ জানুয়ারি ধ্বংস হয়ে যাবে পৃথিবী। ব্রাদারহুডের অনুসারীরা বলেন, ঈশ্বরের প্রতিনিধি গ্যাব্রিয়েল ব্রাদারহুডকে জানিয়েছিলেন, এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসলীলা থেকে বেঁচে যাবে শুধু ব্রাদারহুডের অনুসারীরা। অন্য ব্যক্তিরা নরকের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। মায়া সভ্যতার পাঁচ হাজার ১২৬ বছরের পুরোনো বর্ষপঞ্জি অনুযায়ী ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। বিশ্বের অনেক মানুষ এর জন্য প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু এদিন কোনো মহাপ্রলয় ঘটেনি। হাঁপ ছেড়ে বাঁচে বিশ্ববাসী। পৃথিবী ধ্বংস নিয়ে অন্য যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তার মধ্যে ২০২৩ সালও রয়েছে। ধর্মতাত্ত্বিক ইয়ান গার্নির মতানুসারে, ২০২৩ সালে পৃথিবী ধ্বংস হবে। তবে একজন আইরিশ সাধকের ভবিষদ্বাণী অনুযায়ী, পৃথিবীর মানুষ হয়তো আরও কিছুদিন বেঁচে থাকার সুযোগ পাবে। মালাচি নামের ওই আইরিশ সাধক ১১৪৩ সালে বলেছিলেন, পৃথিবী ধ্বংস হওয়ার আগে আরও ১১২ জন পোপ পৃথিবীতে আসবেন। বর্তমান পোপ ১১১ নম্বর। তার মানে আরও একজন পোপ না আসা পর্যন্ত পৃথিবী ধ্বংস হচ্ছে না। তবে যে যা ভবিষ্যদ্বাণীই করুক না কেন, বিজ্ঞানীদের ভাষ্যে পৃথিবী ধ্বংস হতে এখনো অন্তত ৪৫০ কোটি বছর বাকি। তখন বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহ গ্রাস করে বিশালকায় এক নক্ষত্রে পরিণত হবে সূর্য। এএনআই।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV