Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

শতায়ু হওয়া খুবই সহজ!

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: December 26, 2012 | 2:49 AM

কবি বলেছিলেন, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই।’ তবে চাইলেই তো আর অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকা যায় না। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। বিশেষ করে অনেক প্রাণীর মধ্যে মানুষ আবার তুলনামূলকভাবে অনেক স্বল্পায়ু। নশ্বর মানবজাতি অবিনশ্বর হতে না পারলেও অন্তত শতায়ু তো হতে পারে। আমাদের চোখের সামনেই এরকম ভূরি ভূরি উদাহরণ আছে। অর্থাত্ অনেক লোক শত বছর বা তার চেয়েও বেশি সময় বেঁচে থাকেন। কিন্তু কীভাবে? গবেষকরা বলছেন, সামান্য কয়েকটি অভ্যাস গড়ে তুললে (এবং অবশ্যই আল্লাহ চাইলে) আপনিও শতায়ু হতে পারেন। এজন্য শুধু দরকার অতিরিক্ত কিছু ঘুম ও সুষম খাদ্য গ্রহণ। সম্প্রতি ৭২ হাজার লোকের ওপর গবেষণা চালিয়ে যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড হেলথ কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে শতায়ু হতে হলে বাড়তি ঘুম ও সুষম খাদ্য গ্রহণসহ সামাজিক যোগাযোগ বাড়াতে হবে, শরীরচর্চা করতে হবে, আধ্যাত্মিক কার্যক্রমে সময় দিতে হবে। গবেষণায় অংশ নেয়া ৭১ শতাংশ শতবর্ষজীবী লোক বলেছেন, তারা দৈনিক ৮ ঘণ্টা বা তার চেয়েও বেশি ঘুমান। ৮০ শতাংশ শতায়ু ব্যক্তি বলেছেন, তারা সুষম খাবার গ্রহণ করেছেন। ৮৯ শতাংশ বলেছেন তারা প্রতিদিনই পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। ৬৭ শতাংশ বলেছেন তারা প্রার্থনা কিংবা ধ্যানসহ আধ্যাত্মিক কর্মকাণ্ডে সময় দেন। ৫১ শতাংশ বলেছেন তারা নিয়মিত ব্যায়াম করেন। ( ইয়াহু নিউজ অবলম্বনে)/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV