Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আগুনের ‘ফাঁদ পেতে’ গুলি করে হত্যা!

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: December 26, 2012 | 2:56 AM

বড়দিনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগুন নেভাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন দুই স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক কর্মী। ওই হামলার পর হামলাকারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে। আগুনে ভস্মীভূত হয়েছে ৭টি বাড়ি। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার ভোর ছয়টার দিকে ওয়েবস্টার শহরে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যই আগুন লাগিয়ে দিয়ে ‘ফাঁদ’ পাতা হয়েছিল। পুলিশ জানায়, একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে চার স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে ছুটে যান এবং গুলির মুখে পড়েন। তাদের মধ্যে তোমাজ কাজোকা ও মাইক শিয়াপেরিনি নামে দু’জন ঘটনাস্থলেই মারা যান। দুই স্বেচ্ছাসেবক ছাড়াও এক পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন। দায়িত্বে না থাকলেও আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। ওয়েবস্টারের পুলিশ প্রধান জেরাল্ড পিকারিং সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে এক বন্দুকধারীর লাশ পেয়েছেন তারা, যে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। উইলিয়াম স্পেঞ্জলার নামের ৬২ বছর বয়সী ওই ব্যক্তি নিজের দাদীকে হত্যার দায়ে ১৭ বছর জেল খেটে আট বছর আগে মুক্তি পান। আগুনে যে সাতটি বাড়ি পুড়ে গেছে, তার একটি ছিল স্পেঞ্জলারের এক বোনের। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশের ধারণা, অগ্নিকাণ্ডে তারও মৃত্যু হয়ে থাকতে পারে। কানেটিকাটে বন্দুকধারীর গুলিতে ২০ স্কুলশিশুসহ ২৬ জনের মৃত্যুর রেশ না কাটতেই নিউইয়র্কের এই হত্যাকাণ্ডে হতবিহ্বল আমেরিকানরা। চলতি মাসের মাঝামাঝি নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে বিতর্কের ঝড় ওঠে। প্রেসিডেন্ট বারাক ওবামাও এ আইন আরও কঠোর করার পক্ষে কথা বলেন।বিবিসি, রয়টার্স/আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV