Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

সাক্ষাৎকারে ওবামা দম্পতি মালিয়া’র এখন মোবাইল ফোন রয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 28, 2012 | 9:18 PM

  ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা এবার হোয়াইট হাউসে তাদের বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এবিসি  নিউজের বারবারা ওয়ালটার্সের সঙ্গে বুধবার সমপ্রচারিত এক সাক্ষাৎকারে ওবামা দম্পতি তাদের পারিবারিক জীবনের অনেক কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে তারা জানান, তাদের কন্যা মালিয়ার এখন মোবাইল ফোন রয়েছে। মোবাইলে মালিয়া কার সঙ্গে কথা বলছে এ ব্যাপারে তারা উদ্বিগ্ন কিনা জানতে চাইলে মিশেল ওবামা বলেন এ ব্যাপারে তারা মেয়েকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছেন। তবে তিনি বলেন-  মেয়েদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয় এবং তারা বেশ কিছু নিয়ম মেনে চলে। মিশেল বলেন এ পর্যবেক্ষণের অর্থ হচ্ছে যখন খুশি আমি তাদের কক্ষে ঢুকে জিজ্ঞেস করতে পারি সে কার সঙ্গে কথা বলছে এবং সে কি স্কুলের হোমওয়ার্ক নিয়ে কথা বলছে কি না? বারাক ওবামা এতে যোগ করে বলেন তার মেয়েরা খুব ভাল, মিথ্যে বলতে পারে না। তিনি বলেন, মালিয়া এখন এমন বয়সে উপনীত হচ্ছে যখন সে ছেলেদের কাছ থেকেও ফোন কল পেতে শুরু করবে। প্রেসিডেন্ট দম্পতি তাদের ২০ বছরের বৈবাহিক জীবন নিয়েও কথা বলেন। ওবামা বলেন, প্রত্যেকের বৈবাহিক জীবনেই সুখ-দুঃখ রয়েছে। তবে আমি মনে করি, কঠিন সময় অতিক্রম করার মাধ্যমে উভয়ের মধ্যকার শ্রদ্ধা এবং ভালবাসা আরও গভীর হয়। এর আগে মিশেল ওবামা রাজনীতিতে যোগ দিতে পারেন বলে যে ধারণা করা হয়েছিল তাতে একেবারে পানি ঢেলে দিয়েছেন মিশেল ওবামা নিজে। তিনি বলেছেন,  রাজনীতি করার মতো ধৈর্য তার নেই। তিনি বলেন, আমি আমার স্বামীকে দেখে শিখেছি যে, এজন্য প্রচণ্ড ধৈর্য  প্রয়োজন। এটা মোটেও সহজ কাজ নয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV