Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মার্কিন অর্থনৈতিক অচলাবস্থা কাটানোর শেষ চেষ্টায় প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: December 29, 2012 | 1:07 AM

নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্রকে ‘অর্থনৈতিক খাদ’ থেকে বাঁচাতে একটি নতুন আইন পাস করা নিয়ে অচলাবস্থা কাটানোর শেষ চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে শুক্রবার বিকালে (বাংলাদেশ সময় রাত ২টা) তিনি কংগ্রেসে দুই দলের নেতাদের সঙ্গে বসছেন। কর বৃদ্ধি ও ব্যয় সঙ্কোচনের মাধ্যমে বাজেট ঘাটতি ৬০০ বিলিয়ন ডলার কমিয়ে আনার পরিকল্পনা আরও কিছুদিন পিছিয়ে দেয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছানোই হবে তাদের লক্ষ্য। অবশ্য ওবামার এ উদ্যোগের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। এরপরও যদি কোনো সমঝোতা হয়, তাহলে এ বিষয়ে একটি আইন পাসের জন্য রোববার প্রতিনিধি পরিষদের অধিবেশন ডাকতে হবে, যেখানে ওবামার দল ডেমোক্র্যাটরা সংখ্যালঘু। আর রিপাবলিকান দলের নেতা এরিক ক্যান্টর মনে করছেন, নতুন আইনের জন্য অধিবেশন করতে চাইলে ২ জানুয়ারির আগেই তা হতে হবে। কেননা, ওইদিন নতুন নির্বাচিত কংগ্রেস সদস্যরা শপথ নেবেন। যুক্তরাষ্ট্রে গত ১০ বছর ধরে কার্যকর কর অবকাশের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২০১৩ সালের ১ জানুয়ারি। ফলে দেশটির সব শ্রেণীর জনগণের আয়কর মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। পাশাপাশি ঘাটতি কমানোর জন্য প্রতি বছর ১০ কোটি ৯০ লাখ ডলার হারে ব্যয় সঙ্কোচন শুরু হবে।
অর্থনীতিবিদরা বলছেন, এসব সিদ্ধান্ত কার্যকর হলে এর প্রথম ধাক্কাটা যাবে বয়স্কদের স্বাস্থ্যসেবা কর্মসূচির ওপর দিয়ে। এর সঙ্গে কর্মসংস্থান ও উত্পাদনে বিরূপ প্রভাব পড়লে ফের মন্দা দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে। সেক্ষেত্রে ইউরোপসহ বিশ্ব অর্থনীতির জন্যও তা ভয়ের কারণ হতে পারে। এই পরিস্থিতিকেই তারা বলছেন ‘ফিসক্যাল ক্লিফ’, যা এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু কংগ্রেসে সরকারের ব্যয়ের পরিধি এবং করের হার নির্ধারণের বিষয়টি নিয়ে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় আসতে পারছে না ওবামা প্রশাসন। সরকারের ঋণসীমা বাড়ানোরও বিরোধিতা করছে তারা। পরিস্থিতি মোকাবিলায় একটি কার্যকর প্রস্তাব পাসের জন্য মার্কিন সিনেটের সদস্যদের হাতে সময় রয়েছে আর মাত্র কয়েকদিন। এ কারণেই হাওয়াইয়ে বড়দিনের ছুটি সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে ফিরেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসে এ অচলাবস্থা কাটাতে গত সপ্তাহে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বোয়েনার একটি আয়কর সংস্কার প্রস্তাব রাখেন। তবে পরিষদের সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী রিপাবলিকানরাই ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর বিষয়টি নিষ্পত্তিতে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট সদস্য সংবলিত সিনেটকে যে কোনো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বোয়েনার। কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দীর্ঘসময় ধরে এ মতানৈক্যের নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে সাধারণ আমেরিকানদের ওপর।
কিছুদিনের মধ্যেই আয়কর বেড়ে যাওয়ার আশঙ্কায় এবারের বড়দিনের বাজারে ক্রেতাদের কেনাকাটার পরিমাণ ছিল উল্লেখযোগ্যভাবে কম। তাছাড়া বুধবার দেশটির পুঁজিবাজারে অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে যাওয়ায় সূচক পড়ে যায়।
কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতানৈক্য দূর করার সুযোগ করে দিতে ১ জানুয়ারির পরেও কিছুটা সময় দেয়ার জন্য বিশেষ বাজেট পরিকল্পনা করার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্রুত এ অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য রাজনীতিবিদদের আহ্বান জানাতে শুরু করেছে এরই মধ্যে।
কফির জন্য বিশ্বখ্যাত দোকান স্টারবাকসের ওয়াশিংটনের প্রধান নির্বাহী হাওয়ার্ড সুলজ ওয়াশিংটনে তাদের দোকানগুলোতে বৃহস্পতি ও শুক্রবার ক্রেতাদের কফির কাপে ‘একমত হও’ স্লোগান লিখে দেয়ার আহ্বান জানিয়েছেন দোকানের কর্মীদের।
সুলজ বলেন, ‘আমরা চাই সবাই এ ব্যাপারে দৃষ্টি রাখুক। যা হচ্ছে তা নিয়ে ব্যাপকভাবে হতাশ আমরা এবং এরচেয়ে ভালো কিছু পাওয়ার অধিকার আছে আমাদের।’রয়টার্স, বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV