আশা পূরণ হলো না দিয়েগো ম্যারাডোনার

ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা পূরণ হলো না। তার বদলে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)। নভেম্বরে ব্রাজিলের সাবেক ফুটবলার জিকো ইরাকের কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার পর তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল ম্যারাডোনার নাম। আইএফএও আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তিকে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছিল। তবে শেষ পর্যন্ত এশীয় অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালে ইরাককে নিয়ে যাওয়া শাকিরের ওপরেই আস্থা রেখেছে তারা। ৪৯ বছর বয়সী হাকিম শাকির চলতি মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এএফসি কাপের ফাইনালে ইরাককে পৌঁছে দিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন বলা যায়। কারণ ব্রাজিলীয় প্রশিক্ষক জিকো পদত্যাগের পর থেকে ইরাকি দলের ভবিষ্যত্ প্রশিক্ষকের খোঁজ করা হচ্ছিল। এমন সময়ে এএফসি কাপের সাফল্য শাকিরকে জাতীয় দলের দায়িত্ব গ্রহণের সুযোগ এনে দিল।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity