Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

২০১২ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রশংসিত বারাক ওবামা-হিলারি ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: December 31, 2012 | 6:42 PM

ডেস্ক যুক্তরাষ্ট্রের জনগণের কাছে ২০১২ সালের সবচেয়ে প্রশংসিত পুরুষ নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এ তালিকায় নারীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ নিয়ে টানা পাঁচবারের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত পুরুষ নির্বাচিত হলেন ওবামা। অন্যদিকে টানা ১১ বার সবচেয়ে প্রশংসিত মহিলা নির্বাচিত হলেন হিলারি ক্লিনটন। তালিকায় স্থান পেয়েছেন মালালা ইউসুফজাই। ইউএসএ টুডে ও গ্যালাপের বার্ষিক জরিপের ফলে এ কথা জানানো হয়েছে। মার্কিনিদের মধ্যে প্রশংসিতদের তালিকায় নাম উঠে এসেছে কানেকটিকাটের হত্যাযজ্ঞে নিহত শিক্ষক ও মার্কিন সেনাদের। ফল অনুযায়ী, পুরুষদের মধ্যে ওবামাকে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করেন ৩০ শতাংশ মার্কিন নাগরিক। ৩ শতাংশ মানুষের ভোট পেয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। এরপরই রয়েছেন যথাক্রমে মিট রমনি, জর্জ ডবি্লউ বুশ, পোপ ষোড়শ বেনেডিক্ট, বিল ক্লিনটন ও দালাইলামা। অন্যদিকে ২১ শতাংশ লোকের ভোট পেয়ে হিলারি ক্লিনটন ১১ বারের মতো সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। তারপরই রয়েছেন যথাক্রমে মিশেল ওবামা, অপরাহ উইনফ্রে, কন্ডোলিৎসা রাইস, সারাহ পলিন, মালালা ইউসুফজাই, রাণী এলিজাবেথ দ্বিতীয়, অং সান সু চি ও কেট মিডলটন।সমকাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV