Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ফিসক্যাল ক্লিফ : প্রতিনিধি পরিষদেও কর বৃদ্ধির বিল পাস

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: January 2, 2013 | 7:50 PM

 ডেস্ক যুক্তরাষ্ট্রের ফিসক্যাল ক্লিফ সংকট এড়াতে শেষ পর্যন্ত সিনেটের অনুমোদিত বিলেই সমর্থন দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন মঙ্গলবার রাতে ভোটাভুটিতে বিলটি পাস হয়। এতে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অর্থনীতিকে শক্তিশালী করার বৃহত্তর প্রচেষ্টার পথে এটি একটি পদক্ষেপ মাত্র। বৈশ্বিক অর্থবাজারেও এ পদক্ষেপের পর ইতিবাচক সাড়া পড়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইন। ফিসক্যাল ক্লিফ নামক অর্থনৈতিক সংকট এড়াতে সোমবার গভীর রাতে মার্কিন আইন পরিষদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একটি বিল পাস করে। পরদিন মঙ্গলবার রাতে এটি নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ওঠে। সেখানে এ বিলের পক্ষে ভোট পড়ে ২৫৭টি। বিপক্ষে পড়ে ১৬৭টি ভোট। পাস হওয়া এ বিল অনুসারে, বার্ষিক চার লাখ ডলারের বেশি আয়ের মার্কিনিদের কর বৃদ্ধি পাবে। এর কম আয়ের মার্কিনিদের জন্য আগের কর হারই বহাল থাকবে। তাছাড়া ১০ হাজার ৯০০ কোটি ডলারের বাজেট কাটছাঁট কার্যকরের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে এ বিলে। ভোটাভুটির পর সাংবাদিকদের প্রেসিডেন্ট ওবামা বলেন, আমি এ বিলে স্বাক্ষর করব। এ বিল মধ্যবিত্তদের কর বৃদ্ধি প্রতিহত করার বিপরীতে দুই শতাংশ ধনী আমেরিকানের কর হার বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। সমন্বয়ের মাধ্যমেই ঘাটতি কমানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস এ বিলে অনুমোদন দেবে কি-না এ নিয়ে ব্যাপক আশঙ্কা ছিল। রিপাবলিকানরা কোনো রকম কর বাড়ানোর বিপক্ষে। বিলটি উত্থাপনের পর হাউসের রক্ষণশীল সদস্যরা সরকারি ব্যয় হ্রাসের পরিমাণ বাড়ানোর দাবি তোলেন। এ নিয়ে কয়েক ঘণ্টা তর্ক চলে উভয় পক্ষে। এক পর্যায়ে বিলটির ভাগ্য নিয়েই সংশয় দেখা দেয়। তবে শেষ পর্যন্ত বিপুল ভোটেই এটি গৃহীত হয়। সাবেক প্রেসিডেন্ট বুশ আমলে বিশেষ আইনের মাধ্যমে কর হার কমানো হয়েছিল। গত বছরের শেষ দিনে ওই আইনের মেয়াদ শেষ হয়। চলতি বছরের প্রথমদিন থেকেই বর্ধিত কর হার চালু হওয়ার কথা। তবে নতুন বছরের প্রথমদিন সরকারি ছুটির দিনে ওই বিলে কংগ্রেসের উভয় কক্ষ সম্মত হওয়ায় অর্থনৈতিক ধস থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV