আগামী সপ্তাহেই দায়িত্বে ফিরতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী সপ্তাহেই দায়িত্বে ফেরার পরিকল্পনা করছেন। শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সতেজ তিনি। দীর্ঘ প্রায় ১ মাস শারীরিক সমস্যার কারণে দায়িত্ব পালনে বিরত ছিলেন তিনি। ডান কানের পেছনে মস্তিষ্ক ও খুলির মধ্যবর্তী অংশে রক্ত জমাট বেঁধে যাওয়ায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি ছিলেন হিলারি। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে বিশ্রামে রয়েছেন তিনি। কিন্তু অলসতায় সময় কাটানোর অভ্যাস না থাকায় সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন ডকুমেন্ট নাড়াচাড়ায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন। হিলারির মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এ তথ্য দিয়েছেন। চিকিৎসকরা তার পুরোপুরি সেরে ওঠার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এখন তিনি পররাষ্ট্র দপ্তরে ফিরতে উদগ্রীব হয়ে রয়েছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের অংশগ্রহণ নিয়ে নানামুখী জল্পনা শুরু হয়েছে। যদিও হিলারি সেরকম কোন ইঙ্গিত এখনও দেননি। এদিকে তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় অনেকে তার রাজনৈতিক ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








