ক্যালিফোর্নিয়ায় ধর্ষণবিরোধী আইন কঠোর হচ্ছে
ডেস্ক : যুক্তরাষ্ট্রে ধর্ষণ প্রতিরোধে নতুন আইনের চিন্তাভাবনা করা হচ্ছে। শুক্রবার ক্যালিফোর্নিয়া রাজ্যের আইনপ্রণেতা প্রতিশ্রুতি দিয়েছেন, ধর্ষক যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর আইন প্রণয়নের চেষ্টা করবেন। ক্যালিফোর্নিয়ায় ধর্ষিত অবিবাহিত_ এমন দোহাই দিয়ে অনেক ধর্ষক আইনের ফাঁক গলিয়ে পার পেয়ে গেছে। গত বুধবার জুলিও মোরেলস নামের এক ধর্ষকের সাজা মওকুফ করেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। খবর :বিবিসি। ১৮৭২ সালে তৈরি একটি আইনে বলা হয়েছে, একজন ধর্ষক দোষী সাব্যস্ত হবে যদি ধর্ষিতার স্বামী থাকেন। ক্যালিফোর্নিয়ায় জুলিও মোরেলস চার বছর আগে প্রেমিকের অনুপস্থিতিতে সেই নারীর কক্ষে গিয়ে তাকে ধর্ষণ করে। এর ফলে তিন বছর কারাভোগ করে মোরেলস। তার আপিলের ভিত্তিতে বুধবার সেটি প্রত্যাহার করেন আদালত। ২০১১ সালে আইডাহোতে সেই আইন বাতিল করা হয়। এদিকে ধর্ষক এমন ছাড় পাওয়ায় ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ ও বিভিন্ন নারীবাদী সংগঠন।সমকাল
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








