Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

টুনা মাছের দাম সাড়ে ১৩ কোটি টাকা!

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 5, 2013 | 4:25 PM

 জাপানে একটি টুনা মাছ বিক্রি হয়েছে সতের লাখ ডলারে (১৫ কোটি ৫০ লাখ ইয়েন)। গত বছরের চেয়ে এ রেকর্ড প্রায় তিনগুণ বেশি। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ১৩ কোটি ৬০ লাখ টাকা। রাজধানী টোকিওর একটি বিখ্যাত মাছবাজারে বছরের প্রথম নিলাম হয়  শনিবার। এতে এ অবিশ্বাস্য মূল্য আদায় করে নিয়েছে ব্লুফিন প্রজাতির একটি টুনা। এর ওজন ছিল ২২২ কেজি। লাল ও গোলাপি মাংসের বিশাল আকৃতির টুনা মাছের প্রজাতিগুলো পাওয়া যায় প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে। সুশি ও সাশিমি নামের দুটি বিখ্যাত জাপানি খাবারের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে টুনা মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বে যত ব্লুফিন টুনা ধরা পড়ে তার ৮০ শতাংশই ভক্ষণ করে জাপানিরা। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, ব্যাপক চাহিদার কারণে বিশ্বব্যাপী টুনার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। গত বছর জাপানে একটি টুনা বিক্রি হয়েছিল ৫ কোটি ৬০ লাখ ইয়েনে। এটির তুলনায় এবারেরটি ওজনে কিছুটা কম। তবে আকার-আকৃতির ওপর সবসময় এর দাম নির্ভর করে না। বরং প্রচার ও বছরের ব্যবসা কেমন যাবে তারই একটি আভাস পাওয়া যায় এ নিলামে। বিবিসি অনলাইন/সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV