মঙ্গলে ফুটো করবে নাসার মার্স রোভার কিউরিওসিটি

মঙ্গলের বুকে প্রথমবারের মতো ড্রিল করতে প্রস্তুত নাসার মার্স রোভার কিউরিওসিটি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মঙ্গলের পাথর ছিদ্র করা শুরু করবে যানটি। ল্যান্ডিং সাইট থেকে ৬৫০ মিটার দূরে ইয়েলোনাইফ বে নামের একটি খাদে পৌঁছে গেছে কিউরিওসিটি। সেখানেই ড্রিলিং শুরু করবে মার্স রোভারটি। মঙ্গলের বুকে অবতরণ করার পর কিউরিওসিটির অন্য ইনস্ট্রুমেন্টগুলো চালু করা হলেও এতদিন বন্ধ ছিল ড্রিল মেশিনটি। ড্রিল মেশিনটি ব্যবহারে পাথরে ফুটো করে সর্বোচ্চ ৫ সেন্টিমিটার গভীর থেকে নমুনা সংগ্রহ করতে পারবে রোভারটি। এরপর কিউরিওসিটির ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে ওই নমুনা নিয়ে। এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর জন গ্রেটজিংগার বলেন, আমরা সবক’টি সিলিন্ডার চালু করেছি। আমাদের শেষ কাজটি হবে ড্রিল শুরু করা। আগামী সপ্তাহেই কাজ শুরু করার আশা করছি আমরা। সূত্র : বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK