Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ঢাকার মার্কিন দূতাবাসের ভিসা সহায়ক নতুন কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: January 7, 2013 | 12:25 PM

যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহী লোকজনের অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে ভিসা সহায়ক নতুন কর্মসূচি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল রোববার এ কর্মসূচি চালু হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন বিদেশ সফরকারীদের পুনরায় কনস্যুলার কর্মকর্তার কাছে সাক্ষাত্কার দিতে হবে না। এই সহায়ক কর্মসূচির লক্ষ্য হলো, নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা ছাড়াই যোগ্য বিদেশযাত্রীদের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই উদ্যোগের আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেসব যোগ্য বিদেশ সফরকারী তাঁদের পূর্ববর্তী ভিসা আবেদনের সময় সাক্ষাত্কারে অংশ নিয়েছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাঁদের ব্যাপারে তদন্ত করা হয়েছিল, তাঁরা আরেকটি সাক্ষাত্কার ছাড়াই তাঁদের ভিসা নবায়ন করাতে পারবেন। যেসব যোগ্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী তাঁদের পূর্ববর্তী ভিসার মেয়াদ শেষ হওয়ার ৪৮ মাসের মধ্যে একই শ্রেণীর আওতাভুক্ত ভিসা নবায়ন করতে চাইবে, এই সহায়ক কর্মসূচিটি কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে সেই আবেদনকারীদের সাক্ষাত্কার ছাড়াই ভিসা নবায়ন করার ক্ষমতা দেবে। ঢাকায় পর্যটক (বি২) ও নির্দিষ্ট কিছু ব্যবসায়িক যাত্রী (বি১) ভিসা সাক্ষাত্কার ছাড়াই বাড়ানো যাবে। এই কর্মসূচি আবেদনকারীদের জন্য সুবিধা বয়ে আনবে, তাঁদের সময় ও অর্থের ব্যয় কমাবে এবং তাঁদের আবারও যুক্তরাষ্ট্রে যেতে অনুপ্রাণিত করবে। জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ প্রাধিকারপ্রাপ্ত বিষয়। তবে এই সহায়ক কর্মসূচি কোনো আবেদনকারীকে সাক্ষাত্কারে অংশগ্রহণ না করার অধিকার বা নিশ্চয়তা দেয় না। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন যে কোনো আবেদনকারীর সাক্ষাত্কার নেওয়ার প্রয়োজন আছে, তাহলে তাঁরা এমন যেকোনো আবেদনকারীর সাক্ষাত্কার নেওয়ার অধিকার রাখেন। এই সহায়ক কর্মসূচিসংশ্লিষ্ট আরও বিস্তারিত তথ্য ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে  http://dhaka.usembassy.gov/visa_scheduling.html ও সায়মন ট্রাভেলসে পাওয়া যাবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV