Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রাণচাঞ্চল্য ও কর্মচঞ্চল্যে দীর্ঘায়ু!

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: January 7, 2013 | 8:13 PM

ডেস্ক  : প্রাণচাঞ্চল্য দীর্ঘায়ু লাভের একটি উপায়। প্রাণচঞ্চল ও কর্মচঞ্চল লোকজন ৯০ বছরের বেশি আয়ু পেতে পারেন। সাম্প্রতিক এক গবেষণায় এটি জানা গেছে। গবেষণায় একটি গ্রুপে ৯০ বছর বা তার বেশি বয়সী ৩১০ জনের জেনেটিক নমুনা বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় গ্রুপে ছিল ৭ থেকে ৪৫ বছর বয়সী তিন হাজার লোক। ‘ডিআরডি৪ ৭আর’ নামে একটি জিনের সন্ধানই ছিল গবেষকদের মুখ্য উদ্দেশ্য। ৯০ বছর বা বেশি বয়সীদের গ্রুপের শতকরা ৬৬ জনের মধ্যেই এই জিন পাওয়া যায়। মস্তিষ্কের শিখন পদ্ধতির গুরুত্বপূর্ণ উপাদান ডোপামিনের চলনের সঙ্গে ওই জিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তরুণদের তুলনায় বৃদ্ধদের ক্ষেত্রে এই জিনের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ময়জিস বলেন, জিনটি হয়তো সরাসরি আয়ু বাড়ায় না; বরং যারা প্রাণশক্তিতে ভরপুর জীবনযাপন করেন, জিনটি তাদেরই সহায়ক হয়। লেজার ওয়ার্ল্ড কোহর্ট স্টাডি নামে ওই গবেষণা ১৯৮১ সালে শুরু হয়। ২০০৩ সালে ৯০ বছর বা তার বেশি বয়স হবে এমন অনেক লোককে এ গবেষণার জন্য বেছে নেওয়া হয়। তাদের অনেকেই মারা গেছেন। তবে গবেষণার প্রয়োজনে পরীক্ষাগারে তাদের জিন ও কোষ সংরক্ষণ করা হয়। গবেষকরা বলছেন, এ গবেষণার ফলে লোকজন কর্মচঞ্চল হতে অনুপ্রাণিত হবেন। জিনিউজ অনলাইন। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV