বিমানের ব্রেকফেল!

বাংলাদেশের গণপরিবহনে হরহামেশাই ব্রেকফেলের কথা শোনা যায়। দুর্জনেরা বলে থাকেন, ব্রেকফেল করার পরও ড্রাইভাররা গায়ের জোরে গাড়ি চালাতে চেষ্টা করেন। ফলে অনিবার্যভাবেই ঘটে মারাত্মক সব দুর্ঘটনা। তবে বাংলাদেশের বাস-ট্রাক কিংবা অন্য কোনো যানবাহনে ব্রেকফেল স্বাভাবিক ব্যাপার হলেও বিশ্বখ্যাত বিমান নির্মাতা বোয়িংয়ের বিমান ব্রেকফেল করবে—এমনটা চিন্তা করা কঠিন। বাস্তবে অবশ্য তা-ই হয়েছে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের একটি বোয়িং ড্রিমলাইনার বিমানের ব্রেকে সমস্যা দেখা দেয়ায় গতকাল ফ্লাইট বাতিল করা হয়েছে। টোকিও বিমানবন্দরের মুখপাত্র ইয়ামাগুচি উবে জানান, এএনএ ৬৯৮ বিমানটির ব্রেকে সমস্যা দেখা দেয়ায় সেটি পুনঃস্থাপন করা প্রয়োজন হয়। এ কারণে ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার বোস্টনে জাপান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ বিমানের জ্বালানি চুঁইয়ে পড়লে সেটির উড্ডয়ন বাতিল করা হয়। এর আগেরদিন একই ধরনের একটি বিমানে আগুন লেগে যায়। তবে কোনো ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরপর তিনদিন তিনটি অঘটন ঘটায় আমেরিকার খ্যাতনামা বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সময়টা ভালো যাচ্ছে না বলেই মনে হচ্ছে। এএফপি ও রয়টার্স অবলম্বনে/ আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests