Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পক্ষাঘাতগ্রস্তরা হাঁটতে পারবে -যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: January 9, 2013 | 11:37 PM

ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এমন একটি বড়ি আবিষ্কার করেছেন, যা খেলে পক্ষাঘাতগ্রস্ত রোগী আবার হাঁটতে পারবে। ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এলএম১১এ-৩১ নামের বড়িটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রাঙ্ক লংগো। বিজ্ঞানীরা জানান, ওষুধটি পরীক্ষামূলকভাবে পক্ষাঘাতগ্রস্ত ইঁদুরের ওপর প্রয়োগ করে সফল হয়েছেন তাঁরা। পেছনের দুই পা অকেজো হয়ে পড়েছে- এমন ইঁদুরের ওপর এ ওষুধ প্রয়োগ করেন তাঁরা। আঘাত পাওয়ার চার ঘণ্টার মধ্যে ভিন্ন মাত্রার তিনটি বড়ি খাওয়ানো হয় কিছু ইঁদুরকে। পাশাপাশি আরেকটি গ্রুপকে খাওয়ানো হয় অন্য ওষুধ। এতে দেখা গেছে, এলএম১১এ-৩১ বড়ি সেবনকারী ইঁদুরগুলো আগের মতোই হাঁটতে পারে। প্রতিদিন দুইবার এ বড়ি প্রয়োগে ছয় সপ্তাহের মাথায় ইঁদুরগুলো সুস্থ হয়ে ওঠে। গবেষকদের দাবি, এ ওষুধ মস্তিষ্কে রক্ত চলাচলের বাধাগুলোকে সফলভাবে ভেঙে দিতে পারে। এর মধ্য দিয়ে অন্যান্য রক্তধারায় প্রবাহিত সম্ভাব্য ক্ষতিকর রাসায়নিক উপাদান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রক্ষা পায়। মেরুরজ্জু আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে অনেক সময় মস্তিষ্ক দেহের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ রোগের চিকিৎসার (থেরাপি) ক্ষেত্রেও খাওয়ার এ বড়িটি বেশ ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। কলম্বাস শহরের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক সুং ওক ইয়ুন বলেন, ইঁদুর-জাতীয় প্রাণীর ওপর গবেষণায় এই প্রথম বিষক্রিয়া ছাড়া কোনো খাওয়ার ওষুধে কার্যকর সাফল্য দেখা গেল। অলিগোডেন্ড্রোসাইটস নামে একধরনের কোষ স্নায়ুতন্ত্রকে ঘিরে থাকে এবং রক্ষা করে। স্নায়ুতন্ত্রের তন্তুগুলোকে একধরনের আবরণের মধ্যে আগলে রাখে এ কোষ। এ ছাড়া এ আবরণ স্নায়ুকোষগুলোর মধ্যে সংকেত আসা-যাওয়ার গতি বাড়াতেও সাহায্য করে। অলিগোডেন্ড্রোসাইটের মধ্যে পি৭৫ নামে একধরনের প্রোটিন থাকে। এর আগে ইয়ুন এক পরীক্ষায় দেখিয়েছিলেন, মেরুরজ্জুতে আঘাতের ফলে অলিগোডেন্ড্রোসাইট কোষগুলো মারা যাওয়ার সঙ্গে এ প্রোটিনের সম্পর্ক আছে। দেহের একটি ছোট কোষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, বড়িটি এ প্রোটিনকে নিয়ন্ত্রণের মাধ্যমে কোষগুলোর মৃত্যু ঠেকাতে পারে। সূত্র : জিনিউজ।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV