লাস ভেগাসের সিইএস ইন্টারন্যাশনাল মেলা : আলট্রা এইচডি টিভির দিকে সবার দৃষ্টি

বিনোদনের চেহারাই পাল্টে যাচ্ছে একবিংশ শতাব্দীতে। বিরাট টিভি স্ক্রিন, ওয়াল্ট ডিজনি’র কাহিনীর জীবজন্তুদের পুতুল ডাউনলোড করা, ওয়েব ভিডিও সার্ভিসে হলিউডের ছবি এ সবই হলো হালফ্যাশনের ডিজিটাল এন্টারটেইনমেন্ট। লাস ভেগাসের সিইএস ইন্টারন্যাশনাল মেলাতে এবার টিভি ট্রেন্ড বলতে আরও বড় ডিসপ্লে এবং এমন প্রযুক্তি, যা টিভি দেখাটাকে ‘মালটিস্ক্রিন’ অভিজ্ঞতায় পরিণত করবে। স্যামসাং, সনি, এলজি, শার্প এবং প্যানাসনিক, সবাই টেলিভিশনে তথাকথিত ‘আলট্রা এইচডি’ বা অত্যন্ত হাই ডেফিনিশন ছবির ওপর জোর দিচ্ছে। ওদিকে মার্কিনিরা যে ৬০ ইঞ্চি স্ক্রিনের জাম্বো- টেলিভিশনের ভক্ত, সেটাও সবার জানা হয়ে গেছে। কাজেই শার্প ইন্ডিয়াম গ্যালিয়াম জিঙ্ক অক্সাইড প্রযুক্তির একটি ৮৪ ইঞ্চির স্ক্রিনযুক্ত টেলিভিশন বাজারে ছেড়েছে, সনির যেটা আগে থেকেই ছিল। অন্য প্রতিযোগীরা রাখছে নানা ধরনের চটক ও চমক। স্যামসাং-এর নতুন টেলিভিশনে দু’টি মানুষ একই সময়ে দু’টি পৃথক ছবি দেখতে পারে। এই ‘মালটি-ভিউ’ টিভির পেছনে রয়েছে ‘অর্গানিক লাইট এমিটিং ডায়ড বা ওলেড প্রযুক্তি। দর্শকদের অবশ্য থ্রি-ডি চশমা পরে এই টিভি দেখতে হবে। আর চশমার বাঁটের স্পিকার থেকেই সঠিক অডিও ট্র্যাকটা শোনা যাবে। চীন থেকে আসছে একটি গুগল থ্রি প্ল্যাটফর্ম সংযুক্ত নতুন এক ‘স্মার্ট টিভি’। আগামীর গ্রাহকরা দৃশ্যত তাদের মোবাইল ফোন কি আইপ্যাড থেকে টিভির স্ক্রিনে ‘কনটেম্লট’ স্বেচ্ছায় অদলবদল করতে চান। সেই সঙ্গে সর্বত্র এবং সারাক্ষণ নিজেদের অ্যাপগুলো ব্যবহার করতে চান তারা। তাই টিভিকে মোবাইল টেলিফোনের সঙ্গে পাল্লা দিয়ে হতে হচ্ছে ‘স্মার্ট’। ওয়াল্ট ডিজনির ছবির চরিত্রগুলো ছোটদের বরাবরই প্রিয়। তবে এবার নতুনটা হলো, কোনো বিশেষ ডিজনি পুতুলের ওপর মোবাইল ফোনের ক্যামেরা ধরলে সেই মোবাইলে ওই চরিত্র কিংবা জীবজন্তু সংক্রান্ত কার্টুনগুলো দেখা যাবে। তাছাড়া মোবাইলের স্ক্রিনে নানা ধরনের রূপকথাসুলভ ভৌতিক ও আধিভৌতিক কাণ্ডকারখানা ঘটবে। তাই পুরো ব্যাপারটার নাম রাখা হয়েছে ‘ড্রিমপ্লে’, অর্থাত্ স্বপ্নের খেলা। বাকি থাকে হলিউড। সেখানকার বড় বড় স্টুডিও এবার তাদের অনলাইন মুভি সিস্টেমকে জনপ্রিয় করার জন্য বিনামূল্যে ছবি বিলাচ্ছে। ইন্টারনেটযুক্ত কয়েকটি বিশেষ ধরনের টেলিভিশন কিনলেই ওই স্টুডিওর ১০টি ছবি ফ্রি দেখতে পাওয়া যাবে। ছবিগুলো যেখানে রাখা থাকবে, সেই জায়গাটির নামকরণ হয়েছে ‘আলট্রা-ভায়োলেট’, বোধ হয় খালি চোখে দেখতে পাওয়া যায় না বলে! সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests