ইট হাউসের চিফ অব স্টাফ জ্যাক লিউকে অর্থমন্ত্রী করছেন ওবামা
ডেস্ক : পরবর্তী মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জ্যাক লিউকে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবারই তাঁকে মনোনয়ন দেওয়ার কথা ছিল। সে ক্ষেত্রে বর্তমান অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের স্থলাভিষিক্ত হবেন অভিজ্ঞ অর্থনীতিবিদ লিউ (৫৭)। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাস অর্থমন্ত্রী হিসেবে ওয়াশিংটনে তাঁর ভূমিকাই মুখ্য হয়ে উঠবে। অর্থনৈতিক সংকটের (ফিসক্যাল ক্লিফ) কারণে আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে যে বিতর্কের আশঙ্কা রয়েছে তা সামাল দিতে হবে তাঁকেই। বছরের প্রথম দিন বিষয়টি নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মোটামুটি সমঝোতা হলেও অনেক বিষয় নিয়ে এখনো মতভেদ রয়েই গেছে। ক্যাপিটল হিলে দীর্ঘদিন থেকেই মধ্যস্থতাকারী হিসেবে লিউয়ের সুনাম রয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার টিপ ও’নেইলের সঙ্গে তিনি বহুদিন কাজ করেছেন। তবে অর্থমন্ত্রী হিসেবে নাম আলোচনায় আসার আগ থেকেই লিউয়ের তীব্র সমালোচনা করে রিপাবলিকানরা। ডেমোক্র্যাট লিউয়ের রাজনৈতিক অবস্থান এবং বাজেট আলোচনার পন্থার ব্যাপারে আপত্তি রয়েছে তাদের। আনুষ্ঠানিক মনোনয়নের আগেই তারা লিউয়ের ব্যাপারে আপত্তি তুলেছে। শ্রমমন্ত্রীর পদত্যাগ : যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী হিলডা সোলিস গত বুধবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ওবামার মন্ত্রিসভার অনেক সদস্যই দ্বিতীয় মেয়াদে তাঁর সঙ্গী হচ্ছেন না। সূত্র : গার্ডিয়ান, এএফপি।কালের কণ্ঠ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity