Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ফ্লু ‘মহামারি’ স্তরে পৌঁছেছে, সিডিসি মার্কিনিদের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে আবারও আহ্বান জানিয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: January 12, 2013 | 2:53 PM

যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় (ফ্লু) মৃতের সংখ্যা ‘মহামারি’ স্তরে পৌঁছেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে এই রোগে আক্রান্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার আগাম লক্ষণ দেখা যাচ্ছে বলেও তাঁরা জানান। এই পরিস্থিতিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিনিদের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে আবারও আহ্বান জানিয়েছে। তবে তারা এ-ও বলছে, প্রতিষেধকমূলক ব্যবস্থা পুরোপুরি অব্যর্থ নয়। এক প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, এ বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ৬২ শতাংশ কার্যকর হয়েছে। কার্যকর হওয়ার এই হার ‘মধ্যম মাত্রার’। সাধারণত এই ভ্যাকসিন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর হয়ে থাকে। গতকাল শনিবার প্রথমবারের মতো ইনফ্লুয়েঞ্জায় মৃতের সংখ্যা ‘মহামারি’ স্তরে পৌঁছালেও সিডিসির কর্মকর্তারা এখনো কোনো সতর্কতা উচ্চারণ করেননি। দেশের কোনো কোনো অংশে এতে আক্রান্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে বলেও জানান তাঁরা। সিডিসির পরিচালক থমাস আর ফ্রাইডেন বলেছেন, ‘দেশের অধিকাংশ স্থানে ফ্লু ছড়িয়ে পড়েছে এবং এ অবস্থা কয়েক সপ্তাহ চলতে পারে।’ যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্মে কম থাকলেও শীতকালে বেড়ে যায়। প্রত্যেক শীত মৌসুমেই এক থেকে দুই সপ্তাহের জন্য এটি মহামারি স্তরে পৌঁছে থাকে। চলতি মৌসুমে ফ্লু পরীক্ষা করা হয়েছে—এমন শিশুদের মধ্যে ২০ জন মারা গেছে। তবে এটি প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে ধারণা করা হচ্ছে। কেননা, সব শিশুর যেমন ফ্লু পরীক্ষা করা হয় না, তেমন ইনফ্লুয়েঞ্জার সব মৃত্যুর খবরও প্রকাশিত হয় না। নিউইয়র্ক টাইমস।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV