Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

জি টু জি পর্যায়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন : রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি, খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নাম নিবন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: January 13, 2013 | 10:27 AM

জি টু জি পর্যায়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের রেজিস্ট্রেশনের প্রথম দিনে দুই বিভাগে প্রায় ৪৪ হাজার জন নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৬ হাজার এবং বরিশাল বিভাগে সাড়ে সাত হাজার জন রেজিস্ট্রেশন করেছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিকাল পাঁচটায় এ তথ্য জানিয়েছে। বিকাল পাঁচটার মধ্যে যারা ইউনিয়ন তথ্য কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। এ হিসেবে দিনের শেষে রেজিস্ট্রেশনকারীর সংখ্যা আরও বাড়বে। সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের আজ থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়। প্রথম দিন ঢাকা ও বরিশাল বিভাগের কর্মীদের নিবন্ধন করা হয়। এই দুই বিভাগে নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন তাদের লটারি হবে ১৬ই জানুয়ারি। জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে এ লটারি হবে। তবে জনসংখ্যা অনুপাতে বরাদ্দকৃত ইউনিয়ন ভিত্তিক কোটা অনুযায়ী তালিকা তৈরি করা হবে।  একই ভাবে এরপর রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের লোকজন ১৬ থেকে ১৮ জানুয়ারি নাম নিবন্ধন করার সুযোগ পাবেন। এখানে ১৯ জানুয়ারি লটারি হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নাম নিবন্ধন করা হবে। এখানে লটারি হবে ২২ জানুয়ারি। দেশের ৪ হাজার ৫শ’টি ইউনিয়ন তথ্য কেন্দ্রে গুচ্ছওয়ারিভাবে কর্মী নিবন্ধন করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন এটুআই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত দেশের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ কাজে কারিগরি সহযোগিতা প্রদান করছে বুয়েট এবং টেলিটক। সরকার রিক্রুটিং এজেন্সিসহ দালালদের প্রতারণার সুযোগ বন্ধ করতে শুধু ইউনিয়ন তথ্য কেন্দ্রেই নিবন্ধন করার নিয়ম বেঁধে দিয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV