দেশ বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে প্রবাসীদের রুখে দাড়াতে হবে: এ্যানি চৌধুরী এমপি
সংবাদদাতা: গত ২৭ সেপ্টেম্বর মন্ট্রিয়লের স্থানীয় যুবরাজ রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখার উদ্যোগে আয়োজিত বি.এন.পির যোগদান অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা, বি.এন.পির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি টেলিফোন কনফারেন্সে বলেন, দেশ বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে প্রসাবীদের রুখে দাড়াতে হবে। তিনি আরো বলেন, সরকার বিরোধীদলের এমপিদেরকে সংসদে যোগদান থেকে বিরত রাখতে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত।

সংসদে আমাদের কে জনগনের সমস্যা বলি নিয়ে কথা বলতে দেয়া হয় না। সরকার সম্পাদিত চুক্তিগুলি গোপন রেখে সংসদকে অবগত করা হচ্ছে। বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করা হচ্ছে। শুধু তাই নয় তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী দলীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে সংসদে কটুক্তি করা হয়। এই সংসদে আমরা জনগনের অধিকারের কথা তুলতে পারি না। দেশের জনগন সীমাহীন দূর্যোগের মধ্যে অবস্থান করছে। সন্ত্রান, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ডিজিটাল ভাবে পরিচালিত হচ্ছে। অসহায় এই মানুষদের কে রা করার একমাত্র পথ আন্দোলন ও সংগ্রাম। আপনারা অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছেন বিশেষ করে ১/১১ এর পর বি.এন.পি নেতা ফয়সল আহমেদ চৌধুরীর নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল ঠিক একইভাবে দেশ ও মানুষ বাঁচানোর আন্দোলনে প্রবাসে থেকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আজকে যারা বি.এন.পিতে যোগদান করলেন তাদেরকে আমি খালেদা জিয়ার প থেকে বরণ করে নিলাম। টেলিফোন কনফারেন্সে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ এবং যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তোফায়েল চৌধুরী লিটন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কানাডা বি.এন.পির আহ্বায়ক ফয়সল আহমেদ চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাডা বি.এন.পির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক দেওয়ান এ.বি.এম. রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক আরমান মিঞা মাষ্টার, যুগ্ম আহ্বায়ক এজাজ আখতার তৌফিক. যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, বি.এন.পি নেতা নবী হোসেন, ক্যুইবেক বি.এন.পির আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মেহেদী ফারুক, ক্যুইবেক যুবদলের আহ্বায়ক আখলাকুর রহমান আলমগীর, মন্ট্রিয়ল সিটির আহ্বায়ক কামরুল ইসলাম, বি.এন.পি নেতা আবু সাইদ, কামরুল ইসলাম প্রমূখ। অনারম্বর এই অনুষ্ঠানে মন্ট্রিয়লে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ যারা যোগদান করেন তারা হলেন জাবেদ ইকবাল, মোঃ মুহিদুর রহমান, মাসুক আহমেদ, হক আহমেদ, সেলিম আহমেদ, নাসিম আহমেদ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি