নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার উদ্যোগ প্রেসিডেন্ট ওবামার

যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই এ বিষয়ে কংগ্রেসে আলোচনা, প্রস্তাবনা ও সিদ্ধান্ত হতে পারে। ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব দেয়ার পথ সুগম করতে ‘অভিবাসন আইন’ ঢেলে সাজানোর জন্য প্রেসিডেন্ট ওবামা আগামী মাসেই কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহণে তাগাদা দেবেন। অবৈধদের বৈধতা দানে ওবামা প্রশাসনের এ উদ্যোগ নিয়ে নিউইয়র্ক টাইমস শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটি ওবামা প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ওবামা ও ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেট ‘ইমিগ্রেশন (অভিবাসন) কম্প্রেহেনসিভ’ অভিন্ন বিলের পরিবর্তনে নতুন কিছু প্রস্তাবনা যোগ করবেন। এই বিলে তরুণ অবৈধ অভিবাসী, স্থানান্তরিত কৃষিকর্মী অথবা উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের বৈধতা দেয়ার বিষয়টি উপস্থাপন করা হবে যা রিপাবলিকান দলের সদস্যদের বিরোধিতার ক্ষেত্রকে অনেকটা নিষ্ক্রিয় রাখতে সহজ করবে। হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, ‘অর্থনৈতিক নীতিমালা বিষয়ে সমঝোতা ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব দেয়া সত্ত্বেও অভিবাসন নীতিমালা ঢেলে সাজানোর বিষয়টিকে এ বছরে অগ্রাধিকারে রেখেছেন প্রেসিডেন্ট ওবামা।’
হোয়াইট হাউজের কর্মকর্তা আরও জানান, অভিবাসন বিষয়ে উদার প্রস্তাবনা নিয়ে হোয়াইট হাউজ কর্মকর্তারা নীরবে কাজ করছেন। প্রেসিডেন্ট ওবামা ও ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলীয় আইন প্রণেতারা বিশ্বাস করেন, ওবামার দ্বিতীয় মেয়াদের প্রথমাংশেই অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আইন পাসের সমূহ সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বা তার ‘স্টেট অব ইউনিয়ন’ এর ভাষণে প্রেসিডেন্ট ওবামা তার অভিবাসন বিষয়ে পরিকল্পনা তুলে ধরতে পারেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা। তবে হোয়াইট হাউজ অবৈধদের বৈধতার বিষয়টি ‘অ্যামনেস্টি’ (সাধারণ ক্ষমা) হিসেবে বিতর্কে আনবে না বলে সমালোচনাকারীরা বলেছেন। কারণ এক্ষেত্রে অবৈধদের বৈধতা পাবার ক্ষেত্রে জরিমানা, বকেয়া কর এবং বিভিন্ন বাধ্যবাধকতার বিষয়টি সংযুক্ত থাকবে বলে ওই কর্মকর্তা জানান।
দেশব্যাপী কর্মসংস্থানে নতুন নিয়োগের ক্ষেত্রে বৈধ স্ট্যাটাস যাচাইয়ে, ব্যকলগ কাটাতে বাড়তি ভিসা ইস্যু, উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের থাকার অনুমতি এবং ভবিষ্যতের জন্য ন্যূনতম বেতনে কর্মশক্তি আমদানিতে ‘গেস্ট ওয়ার্কার’ কর্মসূচিও আরোপিত হবে প্রেসিডেন্ট ওবামার এই পরিকল্পনায়। মার্চেই অভিবাসন বিলটি উত্থাপন ও আগস্টের আগেই আইন পাশের লক্ষ্যে এই ইমিগ্রেশন কম্প্রেহেনসিভ বিল লেখার কাজে এর মধ্যেই রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলীয় সিনেটরদের একটি গ্রুপ বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র সিনেট সূত্র জানিয়েছেন, অভিবাসন ইস্যুতে হোয়াইট হাউজের আন্তরিক উত্সাহের কারণেই হোয়াইট হাউজ কর্মকর্তাবৃন্দ এবং সিনেটের ডেমোক্রেট দলীয় নেতৃবৃন্দ সমঝোতার উপনীত হওয়ার চেষ্টা করেছেন, যাতে প্রথমেই একটি বিল উত্থাপন করা সম্ভব হয়।বিবিসি/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests