Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নতুন কমিটির অপেক্ষায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: October 4, 2010 | 3:53 AM

 এনাঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব লাভে তৎপর ব্যক্তিরা সভানেত্রী শেখ হাসিনা বরাবরে ৪টি প্যানেল জমা দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর  নিউইয়র্ক থেকে এনাঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব লাভে তৎপর ব্যক্তিরা সভানেত্রী শেখ হাসিনা বরাবরে ৪টি প্যানেল জমা দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের আগে দলীয় নেতা-কর্মীদের জানিয়ে গেছেন যে খুব শীঘ্রই কমিটি প্রেরণ করা হবে। সে অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য নেতৃবৃন্দ। এ নিয়ে দেন-দরবারও চলছে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি এবং রাজধানী ঢাকায়। টেলিফোন চালাচালি হচ্ছে অবিরতভাবে। কখন আসবে সে কমিটি-এ সংবাদটি কে সবার আগে পাবেন তা নিয়েও চলছে তুমুল প্রতিযোগিতা। জানা গেছে, সভাপতি হিসেবে ড. সিদ্দিকুর রহমান, ড. শাহজাহান মাহমুদ, এম ফজলুর রহমান এবং ড. মহসিন আলীর নাম প্রস্তাব করা হয়েছে। সেক্রেটারী হিসেবে রয়েছেন নিজাম চৌধুরী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাজমুল ইসলাম এবং আইরিন পারভিন। কার ভাগ্য প্রসন্ন হচ্ছে তা জানা সম্ভব না হলেও সভাপতি ও সেক্রেটারী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটি কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অবশিষ্ট সম্ভাব্য প্রার্থীগণের সমন্বয়ে-এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরো জানা গেছে, যুক্তরাষ্ট্রে পেশাজীবীদের সমন্বয়ে গঠন করা হবে একটি থিঙ্কট্যাংক-যারা দল ও দেশের ইমেজ সমুজ্জ্বল রাখতে আন্তর্জাতিক মহলে দেন-দরবার করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV