প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের জন্য কম খরচে স্কুল বাস পরিচালনায় নতুন চুক্তির পরিকল্পনা : ধর্মঘটে নিউইয়র্কের স্কুলবাস চালকরা
নিউ ইয়র্ক সময় বুধবার এই ধর্মঘট শুরু হয়। এমন এক সময়ে চালকরা ধর্মঘটে গেলেন, যখন একদিকে বৃষ্টি ও অন্যদিকে থেমে থেকে তুষারপাতে বিপর্যস্ত নিউ ইয়র্কের জনজীবন। এছাড়া ফ্লুর প্রাদুর্ভাবও ভোগাচ্ছে নগরবাসীকে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নগর কর্তৃপক্ষ প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের জন্য কম খরচে স্কুল বাস পরিচালনায় নতুন চুক্তির পরিকল্পনা করার পর চালকরা আন্দোলনে যান।
নিউ ইয়র্কে স্কুলে শিক্ষার্থীদের আনা-নেয়ার জন্য ঠিকাদার নিয়োগ করে নগর কর্তৃপক্ষ। ওই ঠিকাদার প্রতিষ্ঠানই স্কুল বাস পরিচালনা করে।
পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ল্যারি হ্যানলি বলেন, “ঘটনা যা ঘটছে, তা হলো যেসব মানুষ বছরে ৪০ হাজার ডলারের কম আয় করেন, তাদের বেতন আরো কমাতে চাইছেন মেয়র।”
তবে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলছেন, খরচ কমানোর দিকে এগোনো ছাড়া নগর কর্তৃপক্ষের সামনে কোনো বিকল্প নেই।
বুধবার এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “এটি অযৌক্তিক। নিয়োগকর্তা ঠিকাদারের আচরণের প্রতিবাদে চালকরা ধর্মঘট করছেন, নগর কর্তৃপক্ষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এর খেসারত দিতে হচ্ছে সিটি প্রশাসন ও ছাত্র-ছাত্রীদের।”
মেয়র বলেন,স্কুল বাস চালানোর জন্য ঠিকাদারদের পিছনে বছরে ১১০ কোটি ডলার ব্যয় করে নিউ ইয়র্ক। একজন শিক্ষার্থীর জন্য গড়ে ছয় হাজার নয়শ’ ডলার ব্যয় করা হয় যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো স্টেটের চেয়ে বেশি।
“অন্য কোনো বিকল্প থাকলে এ খাতে এতো বেশি অর্থ ব্যয় করে যাওয়া আমাদের জন্য অর্থহীন।”
সিটি পাবলিক স্কুলগুলোর চ্যান্সেলর ডেনিস ওয়ালকট বলেন, ঠিকাদারদের সঙ্গে বর্তমানের চুক্তি অনুযায়ী, বার্ষিক ৩৫ হাজার ডলার বেতনে চালকরা কাজ শুরু করেন।
এছাড়া অতিরিক্ত সময় বাস চালানোর জন্য ঘণ্টায় তাদের ২৯ ডলার করে দেয়া হয়।
আগামী জুন পর্যন্ত এই চুক্তির মেয়াদ রয়েছে।
এর আগে ১৯৭৯ সালে একই ধরনের দাবিতে ধর্মঘটে যায় স্কুল বাসচালকরা। সেবার ১৪ সপ্তাহ কর্মবিরতি পালন করে তারা।নিউইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion