২১ জানুয়ারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাঁকজমকপূর্ণ অভিষেক
আগামী ২১ জানুয়ারী প্রেসিডেন্ট বারাক ওবামা তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির জন্য অভিষিক্ত হবেন। এ অনুষ্ঠানকে বিশেষভাবে স্মরণীয় করার জন্য প্রস্তুতি সমানকালে এগিয়ে চলছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় দফা মেয়াদের অভিষেক অনুষ্ঠানটি হবে একটি ব্যতিক্রমধর্মী অবস্মরণীয় অনুষ্ঠান। যেখানে ব্যাপকভাবে দৃষ্টিনন্দন গ্লামারের সংমিশ্রন ঘটানো হবে।
ওয়াশিংটন কনভেনশন সেন্টারে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে কনভেনশন সেন্টারের গ্যালারীতে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।তবে সেন্টারের বাইরে ও পেনসেলভেনিয়া এভিনিউতে আয়োজিত প্যারেড ও ড্যান্সে প্রায় ৮ লাখ দর্শক যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। অবশ্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের অভিষেক অনুষ্ঠানে প্রায় ১৮ লাখ দর্শক উপস্থিত হয়েছিলেন ।
অনুষ্ঠানে প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা ব্যান্ডের তালে তালে একটি প্যারেডের নেতৃত্ব দেবেন। সেই সাথে এই অনুষ্ঠানে সংযুক্ত হবে র্যালী, সামরিক কুচকাওয়াজ এবং কস্টিউম ড্যান্স। এইসময় অকাশে ছড়িয়ে দেওয়া হবে শত শত টন রঙিন ঝকমকে কাগজের টুকরো ও বেলুন।অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা ফাস্টলেডি মিশেল ওবামার সাথে ড্যান্সে অংশ নেবেন। এই অনুষ্ঠানের জন্য মিশেল ওবামার চাকচিক্যময় কারুকার্য খচিত পোষাকও ইতিমধ্যে প্রস্তুত।
প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতীক। প্রতি চারবছর অন্তরই এ অনুষ্ঠান হয়ে আসছে। তবে সব দিক থেকেই এবারের অনুষ্ঠান হবে ব্যতিক্রর্মী। সারাদেশ থেকে ৬ জন কমিউনিটি লিডারকে নির্বাচিত করা হয়েছে, যারা প্রেসিডেন্ট ওবামার সামাজিক ও আর্থিক নীতির সাফল্যের ধারায় এই অনুষ্ঠানে ‘সিটিজেন-কো-চেয়ার’ হিসাবে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫৭তম এই অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনী হলে সাধারণ দর্শকদের প্রবেশ করতে ৬০ ডলারে টিকেট কিনতে হবে। তবে এই টিকেটের সংখ্যা চাহিদার তুলনায় খুব বেশী নয়। ইতিমধ্যেই এই টিকেটের সবগুলোই বিক্রি হয়ে গেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রথম সারির জনপ্রিয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এটাকে আরো আকর্ষণীয় রূপ দেবেন। এদের মধ্যে থাকবেন নামকরা সেলিব্রেটি, গায়ক-গায়িকা ও ছবির নায়ক-গায়িকারা । অনুষ্ঠানটিকে বৈচিত্রময় করে তোলার জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেট থেকেই এই অনুষ্ঠানের পারফরমারদের আনা হবে।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন ২১ জানুয়ারী ওয়াশিংটনে চমৎকার আবহাওয়া বিরাজ করবে। ঐ দিন যেন অনেকটা আশির্বাদ হিসাবেই ওয়াশিংটনের উষ্ণতা হবে ৪০ ডিগ্রী ফরেনহাইট, যা এই সময়ে অনেকটা অপ্রত্যাশিত। ফলে এবারের অনুষ্ঠানে প্রত্যাশার চেয়ে অনেক বেশী দর্শক ওয়াশিংটনে উপস্থিত হবেন বলে অনেকেই মনে করছেন।
৫শ ৫০ জনের একটি কর্মীদল প্রেসিডেন্ট ওবামার এই অভিষেক অনুষ্ঠান সফল করার জন্য সরাসরি কাজ করে যাচেছন। এই দলটির সাথে আরো ১ হাজার ৩শ সদস্যের একটি সামরিক বাহিনীর টিমও অনুষ্ঠান সফলে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। এ ছাড়াও অসংখ্য নিরাপত্তাকর্মী এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
কংগ্রেস এই অনুষ্ঠানের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ১ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। তবে এই বরাদ্দ অনেকটাই আনুষ্ঠানিক। অনুষ্ঠানের মূল খরচ আসছে ফান্ড রেইজিং থেকে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ডলারের ফান্ড রেইজিং হয়েছে।
এদিকে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে এই সুযোগকে হাতছাড়া করতে চান না অনেক বাংলাদেশীও।
জানা যায় শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশী বেশ কয়েকটি গ্রুপ ওয়াশিংটন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আছেন মূলধারার রাজনীতিক এসালের প্রতিষ্ঠাতা মাফ মেছবাহ উদ্দীন, এসালের মহিলা কো-অর্ডিনেটর মাজেদা উদ্দীন, করেসপন্ডিং সেক্রেটারী জেড মাটালন, ফাইনিন্সিয়াল কো-অর্ডিনেটর মারেলিংন বেলী প্রমুখ।
নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রধান মুর্শেদ আলমের নেতৃত্বে আরেকটি টীম ওয়াশিংটন যাচ্ছে বলে জানা গেছে। এই দলের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা মোর্শেদ আলম। আরো যাচ্ছেন রুবাইয়া রহমান, রোকেয়া আক্তার, মোহাম্মদ আব্দুস সালাম, সাজিয়া আক্তার, আবুল খায়ের, শিরিন কামাল প্রমুখ।
এবারের অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন মিডিয়া থেকেও সাংবাদিকরা এই অনুষ্ঠান কাভার করতে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন-সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকু, সম্পাদক আহমেদ মুসা, ব্যবস্থাপনা সম্পাদক মিলা মাসুদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের প্রমুখ।
জ্যামাইকা বাংলাদেশী কমিউনিটির পক্ষে ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল চৌধুরীও ওবামার শপথ অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests