গাড়ির গতি ঘণ্টায় এক হাজার মাইল!

কথাটা শুনে মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথা বলা হচ্ছে। বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কেননা কেবল ওই ধরনের চলচ্চিত্র বা কাহিনীতেই এমন অদ্ভুত কাণ্ডকারখানা ঘটতে দেখা যায়, যা কেবল কল্পনাতেই সম্ভব। কিন্তু সময় পাল্টেছে। এমন বহু ফিকশনই এখন বাস্তবে দেখা দিতে শুরু করেছে। তেমনই একটি হচ্ছে ঘণ্টায় এক হাজার মাইল গতিতে চলা গাড়ি। একদল ব্রিটিশ গবেষক এমন কল্পনাকে বাস্তবে নামিয়ে এনেছেন। প্রকল্পের নাম ব্লাডহাউন্ড সুপারসনিক কার। ক্ষিপ্র গতির শিকারি কুকুর ব্লাডহাউন্ডের নামে নামকরণ করা হয়েছে এ প্রকল্পের। নামকরণের সার্থকতাও দেখিয়েছে ব্লাডহাউন্ড গাড়ি। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ির তকমা জিতে নিয়েছে এটি। আর এ গাড়ি চালিয়ে বিশ্বের দ্রুতগতির চালকের খেতাব পেয়েছেন উইং কমান্ডার অ্যান্ডি গ্রিন। গাড়িটিতে সংযোজিত করা হয়েছে ইউরো ফাইটার টাইফুন জেট ইঞ্জিন। এ কারণে সৃষ্টি হয়েছে এ তুফান গতির। জ্বালানিসহ গাড়িটির ওজন সাড়ে সাত টন। অ্যান্ডি গ্রিন এক প্রবন্ধে এসব তথ্য জানান। তিনি জানান, তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলাই এ প্রজেক্টের মূল লক্ষ্য। আর এ দ্রুতগতির গাড়ির মাধ্যমেই তা সম্ভব। সম্পূর্ণ গাড়িটি কার্বন ফাইবার দিয়ে তৈরি। এতে এটি ওজনে হালকা এবং দ্রুত বাতাস কেটে সামনে এগিয়ে যেতে পারে। গাড়িটিকে তৈরি করা হয়েছে অনেকটা জেট বিমানের আদলে। তরল জ্বালানির মাধ্যমে চলতে সক্ষম গাড়িটি খুব শিগগিরই বাজারে ছাড়া হবে। সূত্র : বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests