Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইর্য়কে উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: January 21, 2013 | 7:53 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইর্য়কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও বিশ্বনাথবাসীর মিলন মেলা। বিপুল সংখ্যক প্রবাসীর উস্থিতিতে গত রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের গোলডেন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জন এন উদ্দিন, এন আর বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খান, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড সদস্য আবদুল হাসিব হাসনু, সাধারণ সম্পাদক আহমেদ জিলু, কাউন্সিলম্যান প্রার্থী শেখ আবু হেলাল, বাংলাদেশ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, পার্কচেস্টার জামে মতজিদের সভাপতি ময়েজ উদ্দিন লুলু, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য আজহারুল হক মিলন

বিদায়ী সভাপতি আলমাস আলীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অলিউর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ। শপথ গ্রহণের পর বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নবনির্বাচিত সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।  এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার লিটন, উপদেষ্টা আবদুল খালিক, মাহবুবুর রহমান চৌধুরী,আবদুল কাদেও রানা, সুনামগঞ্জ জেলা সমিতির আফতাব আলী, বালাগঞ্জ সমিতির সভাপতি বশির আহমেদ, সফিউল গনি খালেদ, আবুল কালাম প্রমুখ।

দেশে দু:স্থ, অসহায় ভাগ্যাহত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তারা কমিউনিটি ও দেশ সেবায় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইয়াহিয়া মেহেদী, ছালিক সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী, আবদুল খালিক, খলিলুর রহমান, মো: ইউনুস আলী জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, ফারুক কবির, নূরে এলাহী, হাফিজ লুৎফুর রহমান, অলিউর রহমান, আবদুল সালাম, মাওলানা সিহাব আহমদ, আবদুল হাই, আজাদুর রহমান, আবুল আলম, সালেহা আকতার, ইফ্ফাত আরা বেগম,ওহাব জামান, খোয়াজ আলী প্রমুখ।

শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠান নৈশভোজের মাধ্যমে শেষ হয়।

শিল্পীরা হলেন, আবদুল আলীম, সম্পা জামান ও সুস্মিতা জামান। তবলায় ছিলেন, সজীব মোদক, কিবোর্ডে মুক্তা ইসলাম এবং সাউন্ড সিস্টেমে ছিলেন ডি জে মঞ্জু। অনুষ্ঠানে শিশু-কিশোর মহিলা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠান নৈশভোজের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV