ডিভি লটারির আবেদন শুরু কাল থেকে
ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১২ সালের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি-২০১২) লটারি কর্মসূচি ঘোষণা করেছে। অনলাইনে এর নিবন্ধন শুরু হবে কাল থেকে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সান্ড্রা ইনগ্রাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডিভি-২০১২ লটারির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ই অক্টোবর বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ৩রা নভেম্বর রাত ১০টা পর্যন্ত। অনলাইনে আবেদনের জন্য িি.িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এবার আবেদনের জন্য সময় দেয়া হয়েছে ৩০ দিন। তবে আবেদনপত্র জমা দেয়ার শেষ সময়সীমা পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন সান্ড্রা ইনগ্রাম। তিনি বলেন, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলে আবেদনের অতিরিক্ত চাপের কারণে অনলাইনে আবেদন গ্রহণের গতি ধীর হয়ে যেতে পারে। ডিভি প্রোগ্রাম হিসাবে অধিক পরিচিত ডাইভার্সিটি ভিসা প্রেগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসী কম সেসব দেশ থেকে প্রতি বছর ৫০,০০০ জনকে স্থায়ী রেসিডেন্ট ভিসা দেয়া হয়। এ বছর সর্বোচ্চ ৩,৫০০ বাংলাদেশী এই প্রোগ্রামের আওতায় ভিসা পেতে পারেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








