Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মানবতাবিরোধী অপরাধে আবুল কালাম আযাদের রায়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: January 23, 2013 | 7:54 AM

অনলাইন ডেস্ক : একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র।  এ ধরনের অপরাধ ঘটানো ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সমর্থন করে তারা। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, এ ধরনের অপরাধ যারা করে, তাদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এ ধরনের মামলার বিচার হতে হবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ। আর বিচার হতে হবে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে। কারণ, বাংলাদেশ বেসামরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তিসহ আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে নিতে সম্মত আছে।  বিবৃতিতে আরও বলা হয়, ‘মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে যে বিচার-প্রক্রিয়া চলছে, আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও কিছু মামলার রায়ের জন্য অপেক্ষা করছি। এই বিচার-প্রক্রিয়ায় যথাযথ মানের সঙ্গে একাত্ম থাকতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আইনের ধারার প্রতি পুরোপুরি শ্রদ্ধা জ্ঞাপনও যুক্তরাষ্ট্রের কাম্য।’ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করে ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এটিই দেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়। একই সঙ্গে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই প্রথম কাউকে একাত্তরের গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV