Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সরবরাহকারীদের প্রতি কঠোর হচ্ছে তৈরী পোশাকের বড় ক্রেতা ওয়াল-মার্ট

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: January 23, 2013 | 4:31 PM

ডেস্ক: তাজরিন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১২ শ্রমিক নিহত হওয়ার পর সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে তৈরী পোশাকের বড় ক্রেতা ওয়াল-মার্ট। তারা বলেছে, যেসব কারখানায় তাদের পোশাক তৈরি হয় সেখানে অগ্নিনিরাপত্তার বিষয়টিতে তারা ওই কঠোরতা অবলম্বন করবে। যেসব সরবরাহকারী তাদের যথাযথ অনুমোদন না নিয়ে কাজ সাব-কন্ট্রাক্টরদের কাছে দেবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহানুভূতি প্রদর্শন করবে তারা। মঙ্গলবার ওয়াল-মার্ট এ কথা বলেছে। অনলাইন নিউ ইয়র্ক টাইমস ২২শে জানুয়ারি প্রকাশিত ‘ওয়াল-মার্ট টাফেনস ফায়ার সেফটি রুলস ফর সাপ্লাইয়ার্স আফটার বাংলাদেশ ব্লেজ’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছে। এতে বলা হয়, গত নভেম্বরে তাজরিন গার্মেন্টে অগ্নিকাণ্ডের দু’সপ্তাহ আগে ওয়াল-মার্টের জন্য পোশাক তৈরিতে এই গার্মেন্টকে ব্যবহার করছিল কমপক্ষে দু’জন সরবরাহকারী। অগ্নিকাণ্ডে ওই কারখানায় ১১২ জন মারা যাওয়ার পর ওয়াল-মার্ট বলে, ওই সরবরাহকারীরা তাদের অনুমোদন না নিয়ে ওই কারখানাকে ব্যবহার করছিল। কিন্তু কেন সে বিষয়ে তারা জানায়নি। ফলে ওয়াল-মার্ট ওই সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। মঙ্গলবার ওয়াল-মার্ট তাই তার সরবরাহকারীদের এ বিষয়ে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, কোন সরবরাহকারী তাদের অনুমোদন ছাড়া কোন কারখানায় তাদের জন্য পোশাক প্রস্তুত করলে তাদেরকে বরখাস্ত করা হবে। ইন্টারফেইথ সেন্টার ফর করপোরেট রেসপনসিবিলিটির প্রোগ্রাম পরিচালক ডেভিড শিলিং ওয়াল-মার্টের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সরবরাহকারীদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওয়াল-মার্ট অগ্নিনিরাপত্তায় কঠোর অবস্থান নিয়েছে। তারা বলেছে, যেসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা আছে তা অবিলম্বে সংশোধন করে নিতেই হবে। কোন প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে এমনটা চিহ্নিত হওয়ার ৩০ দিনের মধ্যে তা সংশোধন করতে হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV