Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইর্য়কে অপটিমিস্টসের ফান্ড রেইজিং ডিনার ও বর্ণাঢ্য লাইভ কনসার্ট

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: January 24, 2013 | 1:08 AM

মমিন  মজুমদার, নিউইর্য়ক : বাংলাদেশে অসহায়, গরীব ও মেধাবী শিশু-কিশোর  ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছে এমন একটি স্বনামধন্য অলাভজনক  সেবামূলক  প্রতিষ্ঠান হচ্ছে দি অপটিমিস্টস।
Optimistc_Pic___SaKiL___1
অসহায়  ছাত্রছাত্রীদের অর্থ সংস্থানের জন্য সংগঠনটি ফান্ড রেইজিং কনসার্ট, ফান্ড  রেইজিং ডিনারসহ বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে।এরই ধারাবাহিকতায় প্রতি  বছরের ন্যায় এবারও বছরের শুরুতে গত ২০ জানুযারী রবিবার সন্ধ্যায় সিটির  জ্যামাইকায় তাজমহল পার্টি হলে ফান্ড রেইজিং ডিনার এবং বর্ণাঢ্য লাইভ  কনসার্টের আয়োজন করেন।
Optimistc_Pic___SaKiL___2
সংগঠনের সেক্রেটারী জেনারেল জুয়েল চৌধুরীর পরিচালনায় শুরুতেই বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান প্রফেসর সারওয়ার বি সালাম সিপিএ, সাবেক চেয়ারম্যান মোঃ আর (রানা) চৌধুরী, উপকমিটির আহবায়ক শেখ আতিকুল ইসলাম, বোর্ড অব ডাইরেক্টরস এর প্রেসিডেন্ট ডা. ফেরদৌস খন্দকার। তারা সকলের আন্তরিক ও অব্যাহত সহযোগিতা কামনা করেন।
Optimistc_Pic___SaKiL___3
আকর্ষণীয়  সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শীতেশ চন্দ্র ধর। এতে সংগীত পরিবেশন করেন  শিল্পী অনিমা ডি কস্টা, কোজআপ ওয়ান তারকা রুমী ও শান্তনীল ধর। ফ্যাশন শোতে  অংশ গ্রহন করেন ব্রাইডাল ফ্যাশন ও পরিণীতা দি ব্রাইড’। ফ্যাশন শো  কোরিওগ্রাফি করেন নাসরিন জুলি ও ফাতেমা শাহাব রুমা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ