জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা খসরুজ্জামান চৌধুরী
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা খসরুজ্জামান চৌধুরী। তিনি ব্রেন ক্যান্সারে ভুগছেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁর চিকিত্সা বন্ধ করে দেওয়া হয়েছে পরিবার জানিয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বসবাসরত খসরুজ্জামান চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ায় চিকিত্সা বন্ধ করে তাঁকে হাসপাতালের সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। যেকোনো মুহূর্তে দুঃসংবাদের জন্য পরিবারকে প্রস্তুত থাকতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন প্রথম আলো ডটকমকে বলেন, খসরুজ্জামান চৌধুরীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। খসরুজ্জামান চৌধুরী ১৯৭১ সালে কিশোরগঞ্জে এসডিও থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে অধ্যাপনা করতেন। রম্য লেখক হিসেবে বেশ পরিচিত ছিলেন খসরুজ্জামান চৌধুরী। তাঁর স্ত্রী তাহমিনা জামানও একজন লেখক।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো ডটকম
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK