Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত সময় কাটছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: January 26, 2013 | 10:12 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদের জন্য মন্ত্রিসভা গঠনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি পদে মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি। ওবামা পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনয়ন নিশ্চিত করেছেন। মনোনয়ন নিশ্চিত হওয়া অন্য দুটি গুরুত্বপূর্ণ পদ হলো: সিআইএর প্রধান ও চিফ অব স্টাফ (হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা)। ওবামা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগেই জন কেরির মনোনয়ন নিশ্চিত করেন। ২০০৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কেরি। ওবামা অর্থমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন জ্যাক লিউকে। লিউ হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে এবং দুই মেয়াদে হোয়াইট হাউসের বাজেটবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন চাক হেগেলকে। বিরোধী দল রিপাবলিকান পার্টির সাবেক সিনেটর হেগেল ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর হয়ে লড়াই করেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে ওবামা বেছে নিয়েছেন জন ব্রেনানকে। তিনি ডেভিড পেট্রাউসের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্য গুরুত্বপূর্ণ পদ চিফ অব স্টাফ পদে নিয়োগ পাচ্ছেন ওবামার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ডেনিস ম্যাকডানাহ। ওবামার আগের মেয়াদে বিচার, অভ্যন্তরীণ নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও মানবসম্পদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীরা এখনো আগের পদেই বহাল থাকছেন বলে আভাস পাওয়া গেছে। তার মানে, বিচারমন্ত্রী হিসেবে এরিক হোল্ডার, অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জ্যানেট নাপোলিটানো, কৃষিমন্ত্রী টম ভিলস্যাক, স্বাস্থ্য ও মানবসম্পদমন্ত্রী ক্যাথলিন সেবেলিয়াস এবং শিক্ষামন্ত্রী হিসেবে আর্নে ডানকান নিজ নিজ দায়িত্বে বহাল থাকছেন। বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় এখনো শূন্যই আছে। গত জুনে স্বাস্থ্যগত সমস্যার কারণে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন জন ব্রেনন। ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রেবেকা ব্ল্যাঙ্ক। তিনটি পদে নিয়োগ অসাংবিধানিক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিলেশনস বোর্ডের (এনএলআরবি) তিনটি পদে নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর অসাংবিধানিক পন্থা অবলম্বন করেছিলেন। দেশটির একটি আদালত গত শুক্রবার এ রায় (রুলিং) দিয়েছে। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV