সিনেট কমিটিতে মার্কিন অভিবাসন নীতি সংস্কার বিল চূড়ান্ত
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি সংস্কারবিষয়ক নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের যৌথ কমিটি। সোমবার এটি প্রকাশ করার কথা ছিল। এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বৈধ হওয়ার পথ সুগম করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সিনেটররা।
অভিবাসন নীতি সংস্কারে কয়েক সপ্তাহ ধরে কাজ করছিল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের চারজন করে মোট আট সদস্যের সিনেটর কমিটি। সিনেটররা বলেন, ‘আমরা জানি আমাদের অভিবসান প্রক্রিয়া ভেঙে পড়েছে। নতুন প্রস্তাব বাস্তবায়ন একটু কঠিন হলেও এর প্রক্রিয়া স্বচ্ছ। এতে করে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার পথ সুগম হবে।’ এ ছাড়া এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করার প্রস্তাবও করা হয়েছে। এতে সাম্প্রদায়িক কর্মকাণ্ড দমনের নামে নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার রোধের ওপর জোর দেওয়া হয়েছে।
প্রস্তাবে যাচাই-বাছাই করে ভিসার মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছেন আইনপ্রণেতারা। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অবৈধ অভিবাসীদের ৪০ শতাংশই বৈধভাবে প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। তবে দেশটিতে আসার কিছুদিন পরই অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এ ব্যাপারে নতুন বিলে বলা হয়েছে, এ ধরনের অভিবাসীদের ‘সাময়িকভাবে’ বৈধ অভিবাসীর মর্যাদা দেওয়া হবে। তবে এর আগে অবশ্যই এদের অতীত রেকর্ড খতিয়ে দেখতে হবে এবং জরিমানা ও কর আদায় করা হবে। এরা যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয় এবং গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলে সে ক্ষেত্রে তাদের অনুমতি দেওয়া হবে না।
রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন জানান, অভিবাসন নীতিতে যেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা ২০০৭ সালে প্রস্তাবিত বিলের মতোই। নতুন প্রস্তাব অবৈধ অভিবাসী, সীমান্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার, কর্মসংস্থানের ব্যবস্থা ও ভবিষ্যতে বৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করবে। এ বিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল করতেও কার্যকরী ভূমিকা রাখবে। সূত্র : গার্ডিয়ান, এএফপি।কালের কণ্ঠ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








