Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

পিপল এন টেকে প্রশিক্ষণ প্রাপ্তদের শতভাগ চাকুরীর নিশ্চয়তা -আবুবকর হানিফ

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: January 29, 2013 | 3:57 PM

মমিনুল ইসলাম মজুমদার, নিউইয়র্ক  : বাংলাদেশী আমেরিকান আইটি বিশেষজ্ঞ পিপল এন টেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিফ নিউইর্য়ক সিটি ব্রুকলীনস্থ ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিতে প্রতিষ্টানটির চতুর্থ শাখা উদ্ধোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্যে বলেছেন, কম্পিউটার নেটওর্য়াকিং ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ পিপল এন টেক থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের শতভাগ চাকুরীর নিশ্চয়তা দিয়ে প্রবাসে কাজ করে যাচ্ছে। তিনি বলেন এ প্রতিষ্ঠান থেকে বিগত কয়েক বছরে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দেড় সহ¯্রাধিক যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পানীতে সফ্টওয়ার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। এদের মধ্যে বেশীর ভাগই বাংলাদেশী।

যাদের বাৎসরিক বেতন আশি হাজার থেকে দুইলাখ ডলার। আবুবকর হানিফ  আরো বলেন, বাংলাদেশী আমেরিকানরা তাদের নির্ধারিত আয়ের বার্ষিক নুন্যতম ১০ শতাংশ অর্থ যদি দেশে প্রেরণ করেন, তাহলে একহাজার লোকের একবছরের রেমিট্যান্স বিশাল অংকে দাড়াঁবে। যা আমাদের প্রিয় জন্মভুমি বাংলাদেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।
গত ২৬ জানুয়ারী শনিবার নিউইর্য়ক সিটি ব্রুকলীনস্থ ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিতে আইটি প্রতিষ্ঠান পিপল এন টেক এর চতুর্থশাখার উদ্ধোধন করা হয়। অনুষ্টানে সকল মহিলাদের জন্য ’ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি’(এফআইটি) ও বাংলাদেশীদের জন্য ’বাংলাদেশ ইন ইনফরমেশর টেকনোলজি’ (বিআইটি)শীর্ষক কর্মসূচী ঘোষণা করেন আবুবকর হানিফ বলেন, নিউইর্য়কে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ম্যাকডোনাল্ডে ৪র্থ শাখা উদ্ধোধন করতে পেরে আমরা পুলকিত। পিপল এন টেক  বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র প্রত্যেকটা ষ্টেটে শাখা করার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত ইনস্টিটিউটের একটি ক্যাম্পাস ঢাকায় খুলতে শিগগিরই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে আবেদন করা হবে। যা হবে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি।

100_6227___SaKiL___2

তিনি বলেন,বাংলাদেশ থেকে কলেজ/বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসা শিক্ষিত মহিলাদের বড় একটা অংশ ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় আসার পর গৃহিণী হিসেবে জীবন অতিবাহিত করেন। ভালো বেতনে চাকরির উপযোগী প্রশিক্ষণ না থাকায় অনেক নারী জীবিকার তাগিদে ‘অ্যাডজব’ করতে বাধ্য হচ্ছেন। পিপল এন টেকের ’ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি’(এফআইটি) কর্মসূচীর মাধ্যমে বিনা ফিতে আগ্রহী নারীদের প্রশিক্ষণ প্রদান এবং ’বাংলাদেশ ইন ইনফরমেশর টেকনোলজি’ (বিআইটি) কর্মসূচীর মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের গড়ে উঠা প্রত্যেক সামাজিক-আঞ্চলিক সংগঠনগুলোর একজন সদস্যকে বিনা ফিতে কোর্স করানো হবে ঘোষণা প্রদান করেন আবু হানিফ।

100_6227___SaKiL___6
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংঘের নিযুক্ত স্থায়ী বাংলাদেশী মিশনের প্রতিনিধি ড.একে আব্দুল মোমেন ’ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি’(এফআইটি) এবং বিশেষ অতিথি ছিলেন নিউইর্য়কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলাম ’বাংলাদেশ ইন ইনফরমেশর টেকনোলজি’ (বিআইটি) কর্মসূচীর উদ্ধোধন করেন।

100_6227___SaKiL___4
বক্তব্য রাখেন, পিপল এন টেকের কানাডা পরিচালক আইটি বিশেষজ্ঞ নিজাম মাহমুদ,কমিউনিটি এক্টিভিষ্ট এ্যানি ফেরদৌস, এছাড়া প্রতিষ্টানটির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে আইটিতে বিভিন্ন কোম্পানীতে চাকুরীরতদের মধ্যে সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ,মাইকেল জিজান, রফিক উদ্দিন আহমেদ তাদের পেশাগত জীবনে পিপল এন টেক এর প্রশিক্ষণ গ্রহন ও কাংখিত সুফল প্রাপ্তির অভিজ্ঞতা বর্ণনা করেন। আলোচনার পূর্বে অতিথিবৃন্দ ব্রুকলীনের ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিতে পিপল এন টেকের চতুর্থতম শাখা ফিতা কেটে এর আনুষ্টানিক উদ্ধোধন করেন। এসময়ে কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। অনুষ্টান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।

100_6227___SaKiL___5
অন্যান্য বক্তাগণ বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। তথ্য প্রযুক্তি জ্ঞাননির্ভর শিক্ষিত প্রজন্মই কেবল বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। সফ্টওয়ার টেষ্টিং এর মাধ্যমে ’পিপল এন টেক’ অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। এ চাহিদা পূরণে শিক্ষিত ও আগ্রহী তরুণদের সফ্টওয়ার টেষ্টিং প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলার জন্য  পিপল এন টেক পরিবারের প্রশংসা করেন এবং প্রবাসে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আইটি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে সম্মানজনক চাকুরীর ব্যবস্থা ও এইচওয়ান ভিসায় দেশ থেকে লোকদের আনতে সহায়তা প্রদানে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ