Tuesday, 21 July 2026 |
শিরোনাম
বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতিসংঘের শান্তি বিনির্মান কমিশনের Vice Chairman নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: January 29, 2013 | 4:05 PM

২৮ জানুয়ারী ২০১৩ বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘের শান্তি বিনির্মান কমিশনের (Peace building Commission) Vice Chairman  নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের জানুয়ারী মাসে বাংলাদেশ উক্ত কমিশনের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে। একবছর সফলভাবে দায়িত¦পালন শেষে জাতিসংঘের পর্যায়ক্রমিক চেয়ারম্যানশিপ পরিবর্তনের নিয়ম মোতাবেক আজ বাংলাদেশ ক্রোয়েশিয়ার নিকট উক্ত কমিশনের ২০১৩ সালের চেয়ারম্যানশিপের দায়িত্বভার হস্তান্তর করলো।
২০১২ সালে বাংলাদেশের চেয়ারম্যানশীপের অধীনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এর নেত্বত্বে কমিশনের কার্যক্রমে বিশেষ গতিশীলতা আসে যা অন্যান্য সদস্যরাষ্ট্র কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়। ২০১২ সালে বাংলাদেশ কমিশনের কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা পরিষদ, বিশ্বব্যাংক, আফ্রিকান উন্নয়ন ব্যাংক ও বেসরকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন করে সংঘাত পরবর্তী স্থায়ী শান্তি বিনির্মানে অবদান রাখে। তাছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের একত্রিত করে উচ্চ পর্যায়ের একটি পিস বিল্ডিং-এর জন্যে সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় অস্ট্রেলিয়া, ক্রোশিয়া, জাম্বিয়াসহ বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানগন অংশগ্রহন করেন। উক্ত সভা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বসম্মতিক্রমে একটি ঘোষনাপত্র গ্রহন করা হয় যাতে সদস্যরাষ্ট্রসমূহ বিশ্বশান্তি প্রক্রিয়ায় তাদের সমর্থন ব্যক্ত করেন। উলেখ্য, ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর বাংলাদেশই সর্ব প্রথম এ ধরনের উচ্চ পর্যায়ে সভা আয়োজন করে। বাংলাদেশের গঠনমূলক ভূমিকা ভবিষ্যৎ নেতৃত্বে প্রতিফলন ঘটানোর লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে উক্ত কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ভাইস চেয়ারম্যানশীপ গ্রহনকালে রাষ্ট্রদূত বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে কমিশনের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া তিনি জাতিসংঘ কর্তৃক গৃহীত  প্রধানমন্ত্রীর শান্তির মডেলের আলোকে জনগনের ক্ষমতায়নের মাধ্যমে সংঘাতোত্তর দেশসমূহে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া তিনি বলেন যে, যুদ্ধোত্তর দেশসমূহের ন্যায় বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর নিজস্ব চেষ্টায় ও নব নব উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে দেশকে স্বাবলম্বী করে তুলে ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV