Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রাজনীতিতে ফিরতে চান না যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: January 30, 2013 | 7:42 PM

যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাজনীতিতে আর ফিরতে চান না। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি রাজনীতির বাইরে। আমি ফের রাজনীতিতে জড়াতে চাই না। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা—একটি সংবাদ মাধ্যমে এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি। ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেয়া সাক্ষাত্কারে এ মন্তব্যের মাধ্যমে তাকে ঘিরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যে কানাঘুষা চলছিল তার অবসান ঘটল। কিন্তু এটাই শেষ কথা কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। কেননা, রাজনীতিতে যোগদানের ব্যাপারে তাকে চেপে ধরতে পারেন ডেমোক্র্যাটরা। হিলারির ঘনিষ্ঠরা চান, ২০১৬ সালের নির্বাচনে লড়াই করুন তিনি। তবে এর আগে ওবামার সঙ্গে যৌথভাবে দেয়া এক সাক্ষাত্কারে হিলারি আগামী নির্বাচনে লড়াই করার সম্ভাবনা উড়িয়ে দেননি। এনবিসি টেলিভিশনের ওই সাক্ষাত্কারে ৬৫ বছর বয়সী হিলারি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে আমি এখন যথেষ্ট সুস্থ রয়েছি এবং আমার পর্যাপ্ত মনের জোর রয়েছে। যা পছন্দ করি তা পুরোপুরি আমি করতে পারব।’ এ সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার কথা রয়েছে হিলারি ক্লিনটনের। এরই মধ্যে মঙ্গলবার সিনেট ৯৪-৩ ভোটে জন কেরিকে ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে। বক্তৃতা দেয়া, লেখালেখি করে এবং স্বামী সাবেক পেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসির সঙ্গে কাজ করে সময় কাটাতে চান বলে এনপিআরের সাক্ষাত্কারে জানান হিলারি। তিনি বলেন, ‘আমি জনকল্যাণমূলক কাজ, পরামর্শ দান এবং নারী-মেয়ে সংক্রান্ত নিয়ে কাজের সঙ্গে জড়িত থাকতে চাই, যেগুলো নিয়ে আমি গভীরভাবে ভাবি।’ যুক্তরাষ্ট্রের ৬৭তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী হিলারি ২০০১ থেকে ২০০৯ সাল নিউইয়র্কের সিনেটর ছিলেন। যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। ২০০৮ সালে হিলারির সঙ্গে টেক্কা দিয়েই দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ওবামা। দল থেকে মনোনয়ন না পেয়ে ওবামার প্রতি একটু বিরক্তিবোধ কাজ করেছিল হিলারির মনে। হিলারি প্রথমে ওবামার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করতে না চাইলেও পরে যোগ দেন।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV