Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কাজ ভাগাভাগিতেই সংসারে সুখ

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: January 31, 2013 | 7:20 AM

স্বামী-স্ত্রী মিলে ঘরকন্নার কাজ ভাগাভাগি করে নিলে দাম্পত্যজীবনে সুখী হওয়া যায়। অন্য সব দম্পতির চেয়ে স্বাচ্ছন্দ্যময় হয় তাদের যৌনজীবন। যুক্তরাষ্ট্রের গবেষকদের এই দাবির বরাত দিয়ে গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই গবেষণাবিষয়ক নিবন্ধ ‘আমেরিকান সোশিওলজিক্যাল রিভিউ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, গবেষণায় বিশেষজ্ঞরা সাড়ে চার হাজার দম্পতির সংসারজীবনের খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করেন। গবেষকদের দাবি, বিশ্লেষণে দেখা গেছে, যেসব দম্পতি গৃহস্থালির কাজ ভাগ করে নেন, যেমন স্ত্রী রান্নাবান্না, ধোয়ামোছা ও কেনাকাটার কাজ করেন এবং স্বামী গাড়ি রক্ষণাবেক্ষণসহ উঠানের দেখভাল করেন, তাঁদের যৌনজীবন বেশ স্বাচ্ছন্দ্যময়।  নিবন্ধের অন্যতম লেখক ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলি ব্রাইনস বলেন, ‘গবেষণার ফলাফলে দেখা গেছে, রোজকার দাম্পত্যজীবনে লৈঙ্গিক বিষয়টি একটু হলেও প্রভাব রাখছে।’ নিবন্ধে বলা হয়, যেসব দম্পতি এভাবে কাজ ভাগাভাগি করে সংসার চালান, অন্য সব দম্পতির চেয়ে যৌনজীবনে তাঁদের স্বাচ্ছন্দ্যের হার ১ দশমিক ৬ শতাংশ বেশি।  এ ব্যাপারে নিবন্ধের অন্যতম লেখক এবং মাদ্রিদের হুয়ান মার্চ ইনস্টিটিউটের সাবিনো করনিচ বলেন, ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা না করলে দাম্পত্যকলহ দেখা দিতে পারে। এতে স্ত্রীর কাছে বিষিয়ে উঠতে পারে বিবাহিত জীবন। পরিণতিতে যৌনজীবনে দেখা দেয় ঝামেলা।অনলাইন ডেস্ক/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV