Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কোন ব্যক্তির যন্ত্রণা ক্ষণিকের জন্য হলেও লাঘব করতে পারে আলিঙ্গন, রয়েছে স্নেহের কোমল পরশও

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 31, 2013 | 7:31 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২৫ বছর বয়সী তরুণ ডেভিড পারসন ২৪ ঘণ্টা অর্থাৎ একদিনে সবচেয়ে বেশি বার আলিঙ্গন করে বিশ্বরেকর্ড গড়তে চান। ২ বছর আগে ক্যান্সারে আক্রান্ত অন্তরঙ্গ এক তরুণী বন্ধু শ্যারনকে হারিয়েছিলেন তিনি। তিনি বলছিলেন, শেষবার যখন আমি শ্যারনকে আলিঙ্গন করলাম আমি জানতাম না তাকে শেষবারের মতো দেখছিলাম। গত ২০শে জানুয়ারি তাই নতুন এক শপথ নিয়েছিলেন তিনি। ২৪ ঘণ্টায় একজন ব্যক্তির সর্বোচ্চ আলিঙ্গনের রেকর্ড ভাঙার পণ করেছিলেন। আলিঙ্গনের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে হারানো বন্ধুর শোক কিছুটা লাঘব করতে চান তিনি। তিনি বলছিলেন, আলিঙ্গনের রয়েছে বিশাল ক্ষমতা। কোন ব্যক্তির যন্ত্রণা ক্ষণিকের জন্য হলেও লাঘব করতে পারে আলিঙ্গন। তাতে রয়েছে স্নেহের কোমল পরশ। ২০শে জানুয়ারি রাত ১১টায় আলিঙ্গন অভিযানে নামেন পারসন। ২১শে জানুয়ারি রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত চলতে থাকে আলিঙ্গন পর্ব। ১২ ঘণ্টা যখন পূর্ণ হয়েছিল তখন পর্যন্ত তিনি ১ হাজারেরও বেশি মানুষকে আলিঙ্গন করেছিলেন। ২০১০ সালের ১১ই জুন জনাথন সেক্সটন ৮ হাজার ৭০৯ জনকে আলিঙ্গন করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সে রেকর্ড ভাঙাটা মোটেই চাট্টিখানি কথা নয়। তাই এ আলিঙ্গন অভিযান চালিয়ে যাবেন পারসন। রেকর্ড গড়তে না পারলেও, দুঃখ নেই তার। তিনি ১ লাখ ডলারের তহবিল সংগ্রহ করতে চান। যে তরুণ-তরুণীরা পুনরায় ক্যান্সার আক্রান্ত হন, তাদের সহায়তায় এ অর্থ ব্যয় হবে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV