Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

 পাতালরেলের শ্রমিকদের ধর্মঘট,দুর্ভোগে লন্ডনবাসী

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: October 4, 2010 | 7:39 PM

 

ধর্মঘটের কারণে পাতাল রেল চলাচল বন্ধ থাকায় গতকাল লন্ডনের কিংস ক্রস রেল স্টেশনের বাইরে বাসের অপেক্ষায় ভিড় করে যাত্রীরা

ছবি: এএফপি

যুক্তরাজ্যের লন্ডনের লাখ লাখ মানুষ গতকাল সোমবার পাতাল রেল শ্রমিকদের ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়ে। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকেরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেন। গত এক মাসের মধ্যে এটা ছিল দ্বিতীয় ধর্মঘট।
১০ হাজারেরও বেশি কর্মী ধর্মঘটে যাওয়ায় বেশির ভাগ পাতালরেলের লাইন ছিল পুরোপুরি বা আংশিক বন্ধ। এতে নিয়মিত ট্রেনে যাতায়াতকারী লোকজন বাস, সাইকেল, নিজস্ব গাড়ি এমনকি কেউ কেউ হেঁটে কর্মস্থলে যান। বাসের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তির শিকার অনেকেই শ্রমিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
সম্প্রতি ব্রিটিশ সরকার পাতালরেলের টিকিট কার্যালয়ের ৮০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রেল মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়ন ও ট্রান্সপোর্ট স্যালারিড স্টাফস অ্যাসোসিয়েশন (টিএসএসএ) আন্দোলন করছে।
বৃষ্টির মধ্যে বাসের জন্য অপেক্ষমাণ রজার ল নামে বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসক বলেছেন, ‘টিকিট কার্যালয়ের কোনো দরকার নেই। কেননা, বছর কয়েক আগেও বাসগুলোতে কন্ডাক্টর ছিল। এখন নেই। রেল ও বাসের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না।’
লন্ডনের মেয়র বরিস জনসন রেলশ্রমিকদের ধর্মঘটকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মাত্র কিছু লোকের জন্য একটি শহর অচল হয়ে যেতে পারে না। বার্মিংহামে গতকাল কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলন চলাকালে তিনি এসব কথা বলেন।
বরিস জনসন আরও বলেন, আরএমটি ইউনিয়নের বেশির ভাগ সদস্য ধর্মঘটের বিপক্ষে ছিলেন। এমনকি টিএসএসএ ইউনিয়নেরও মাত্র এক হাজার ২০০ সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু তার পরও ধর্মঘট ডাকা হয়েছে। তিনি বলেন, সরকারের উচিত ধর্মঘট ডাকার ক্ষেত্রে ইউনিয়নের অন্তত ৫০ শতাংশ সদস্যের ভোট বাঞ্ছনীয় করাসংক্রান্ত আইন পাস করা।
লন্ডন মেয়রের বক্তব্যের সমালোচনা করে আরএমটির সাধারণ সম্পাদক বব ক্রাউ বলেছেন, মেয়র জনসনের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত। বরং তাঁর উচিত শ্রমিকদের চাকরি টিকিয়ে রাখার ক্ষেত্রে সাহায্য করা। তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগে জনসনও একসময় শ্রমিক ছাঁটাইয়ের বিরোধিতা করতেন।
বাজেট ঘাটতি কমিয়ে আনতে ক্ষমতাসীন জোট সরকার ব্যাপক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। বিশ্লেষকেরা বলছেন, এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে ব্রিটেনের শিল্প খাতে বড় ধরনের অসন্তোষের সৃষ্টি হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শ্রমিকেরা প্রথমবারের মতো ধর্মঘট পালন করেন। দাবি মেনে না নেওয়া হলে নভেম্বরেও ফের ধর্মঘট পালনের পরিকল্পনা রয়েছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।

ট্যাগ:
Situs Streaming JAV