নিরামিষভোজীদের হূদেরাগের ঝুঁকি ৩২ শতাংশ কম :আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন
মাছ-মাংসের পরিবর্তে নিরামিষ খাবার গ্রহণে মানুষের হূৎপিণ্ডের ওপর নাটকীয় ইতিবাচক প্রভাব পড়ে। এতে হূদেরাগের ঝুঁকি ৩২ শতাংশ কমে যায়।
আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, নিরামিষভোজীদের হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যু বা অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আশঙ্কা আমিষভোজীদের তুলনায় ৩২ শতাংশ কম।
হূদেরাগে আক্রান্ত হলে ধমনির ভেতরের অংশের পুরুত্ব বেড়ে গিয়ে রক্ত চলাচল ব্যাহত হয়। এ কারণে রক্ত সংবহন সম্পূর্ণ বন্ধ হয়ে রোগীর বুকে ব্যথা থেকে শুরু করে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যুক্তরাজ্যে ১৫ হাজার ১০০ জন নিরামিষভোজী এবং ২৯ হাজার ৪০০ জন আমিষভোজীর স্বাস্থ্য-তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করেন। ১১ বছরব্যাপী গবেষণা চলাকালে ওই ব্যক্তিদের মধ্যে ১৬৯ জনের মৃত্যু হয় এবং এক হাজার ৬৬ জন হাসপাতালে ভর্তি হন। মৃত ও অসুস্থ ব্যক্তিদের অধিকাংশই ছিলেন আমিষভোজী।
গবেষক ফ্রান্সেসকা ক্রো বলেন, নিরামিষভোজীদের শরীরে চর্বির পরিমাণ কম থাকে। ফলে, তাঁদের হূদেরাগের ঝুঁকি কম হয়। তাঁদের রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা ও ওজন নিয়ন্ত্রণে থাকে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের গবেষক ট্র্যাসি পার্কার বলেন, স্বাস্থ্য রক্ষায় পরিমিত ও বৈচিত্র্যময় খাবার গ্রহণের গুরুত্ব এই গবেষণায় আবারও প্রমাণিত হয়েছে। তবে কেবল নিরামিষ খাবার গ্রহণের মাধ্যমেই হূৎপিণ্ডের সুরক্ষা নিশ্চিত করা যাবে না। তাই হঠাৎ করে নিরামিষ খাওয়া শুরু করার আগে খাবারের তালিকায় ভিটামিন ও খনিজ উপাদানের সরবরাহ নিশ্চিত করতে হবে।
পশ্চিমা দেশগুলোয় হূদেরাগে আক্রান্তের হার বেশি। যুক্তরাজ্যে প্রতিবছর ৯৪ হাজার লোক এ রোগে মারা যান। বিবিসি।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK