টুইটারে হ্যাকারদের হামলা: ২,৫০০০০ পাসওয়ার্ড চুরি
ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে বড় ধরনের একটি সাইবার হামলা চালানো হয়েছে। প্রায় আড়াই লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। টুইটারের তথ্য নিরাপত্তা বিষয়ক প্রধান বব লর্ড বলেছেন, অপেশাদার হামলাকারীরা সাইবার হামলাটি পরিচালনা করেনি। এটাকে কোন বিচ্ছিন্ন ঘটনা বলেও আমরা মনে করি না। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইটেও এ সপ্তাহে হ্যাকারদের হামলা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা চীনের হ্যাকারদের দিকেই আঙুল তুলেছেন। এদিকে অস্পষ্ট ইঙ্গিত দিলেও, কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত করেনি টুইটার। তবে হামলাকারীরা পেশাদার ও তার বেশ জটিল কৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন লর্ড। তিনি আরও জানিয়েছেন, হ্যাকাররা হামলা চালিয়ে লাখ লাখ ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য চুরি করেছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity